
কক্সবাজারের উখিয়া ও টেকনাফে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় রোহিঙ্গা শিশুসহ ৪ জন নিহত হয়েছে। আজ রোববার দুপুরে উখিয়া ও টেকনাফে পৃথক সড়ক দুর্ঘটনা দুটি ঘটেছে। এ সময় আরও ৪ জন আহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলো মিনা বাজারের গুনার পাড়ার সিএনজিচালক মো. মামুন (২৮), সিএনজির মালিক মো. জয়নাল (৩৫), উখিয়া এফডিএমএন রোহিঙ্গা ক্যাম্প-১৫ এর ব্লক-জি/১২, (এফসিএন নম্বর-২২৬৪০৭) জিয়াবুল হকের কন্যা কানতা (১৪) ও ব্লক-জি/২, এফসিএন নম্বর-২২০৯৬৩-এর আব্দুস সালামের কন্যা নুর কলিমা (১২)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ দুপুর ১২টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যংয়ের লম্বাবিল এলাকার প্রধান সড়কে এ.সালাম পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে ছেড়ে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সিএনজিতে থাকা পাঁচ যাত্রীর মধ্যে চালকসহ দুজন নিহত হন।
এ বিষয়ে হ্নীলা সিএনজি সমিতির সাধারণ সম্পাদক নূর হোসেন বলেন, ‘সিএনজিতে থাকা সবাই এক পরিবারের। তাঁরা পালংখালী গয়ালমরা হাসপাতাল থেকে ফেরার পথে দুর্ঘটনা ঘটে।’
হোয়াইক্যং হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
অপরদিকে, বেলা ১১টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৫ এর ই-৯ ব্লকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ট্রাকটি ‘কেয়ার বাংলাদেশ’-এর ইট বহন করছিল। এ সময় ট্রাকের চাপায় ঘটনাস্থলে পথচারী দুই রোহিঙ্গা শিশু নিহত হয়। পরে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহায়তায় ক্যাম্পের স্বেচ্ছাসেবী ও ফায়ার সার্ভিসের একটি বিশেষ দল শিশুদের মরদেহ উদ্ধার করে উখিয়া থানায় হস্তান্তর করেছে।
এ সময় অপর এক পথচারী আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত ট্রাকের চালককে এপিবিএন পুলিশ ঘটনাস্থল থেকে আটক করে উখিয়া থানায় হস্তান্তর করেছে।
৮-আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
২৮ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৩৪ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে