নোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনা নদীর ঢালচর এলাকায় একটি বাল্কহেড থেকে ১৬ হাজার ৮০০ কেজি (৪২০ মন) জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। এ ঘটনায় জাটকা পরিবহনের সঙ্গে জড়িতের অভিযোগে ১৬ জনকে আটক করা হয়। আজ শুক্রবার ভোরে ঢালচর এলাকায় এই অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন হাতিয়ার সেকশন কমান্ডার এম রফিকুল ইসলাম। অভিযানে জব্দ করা জাটকাগুলো সহকারী কমিশনার (ভূমি) গোলাম সারোয়ার ও উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরীর উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, গরিব, অসহায় মানুষের মাঝে আজ দুপুরে বিতরণ করা হয়।
কোস্টগার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার ভোরে মেঘনা নদীর ঢালচর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ভোলার মনপুরা থেকে হাতিয়ার চেয়ারম্যান ঘাটগামী একটি বাল্কহেড জব্দ করা হয়। পরে সেটিতে তল্লাশি চালিয়ে ৪২০ মন জাটকাসহ ১৬ জনকে আটক করা হয়। ভবিষ্যতে এমন কাজে জড়িত হবে না মর্মে আটক ১৬ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩৩ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৩৯ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে