
বান্দরবানে রুমা উপজেলার পাইন্দু ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান উহ্লা মং মারমাকে অপহরণ করেছে পাহাড়ি সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্যরা। আজ রোববার কেওক্রাডং এলাকার হারমুনপাড়ার ৪ নম্বর কালভার্ট সড়ক থেকে তাঁকে অপহরণ করা হয়।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, পাইন্দু ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান উহ্লা মং মারমা কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) বিরুদ্ধে বিভিন্ন সময় মানববন্ধন করে অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদ করে আসছিলেন। আর এই ক্ষোভ থেকে তাঁকে অপহরণ করা হতে পারে।
অপহৃত চেয়ারম্যানের স্ত্রী পিয়ান এং ময় বম আজকের পত্রিকাকে বলেন, ‘উহ্লা মং মারমা সকালে কেওক্রাডং এলাকায় কাজে গিয়েছিলেন। সেখান থেকে বেলা সাড়ে ৩টার দিকে ফেরার পথে কেওক্রাডং-রুমা সড়কের ৪ নম্বর কালভার্ট এলাকায় পৌঁছালে গাড়ি আটকিয়ে উহ্লা মং মারমাকে অপহরণ করে কেএনএফ।’ এ সময় তাদের হাতে ভারী অস্ত্র ছিল বলে জানা গেছে।
ওসি মুহাম্মদ শাহজাহান আজকের পত্রিকাকে বলেন, ‘পাইন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উহ্লা মং মারমাকে কেএনএফ সদস্যরা অপহরণ করে নিয়ে গেছে। তাঁকে উদ্ধারের অভিযান চলছে।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে