
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ১৯ রোহিঙ্গা নাগরিককে আটক করে চরবালুয়া পুলিশ ক্যাম্পে হস্তান্তর করেছেন স্থানীয়রা। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে তাদের চর বালুয়া পুলিশ ক্যাম্পে সোপর্দ করা হয়।
এর আগে ওই দিন উপজেলার ৮ নম্বর চর এলাহী ইউনিয়নের বাজারসংলগ্ন খালপাড় থেকে তাদের আটক করেন এলাকাবাসী।
আটককৃতরা হলেন ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের ৬৭ নম্বর ক্লাস্টারের মো. ইসহাক (৮০) ও ছকিনা খাতুন (৬৫), ৮ নম্বর ক্লাস্টারের আইয়ুব হাসেম (৩২), ৭৪ নম্বর ক্লাস্টারের ফয়েজ উল্লাহ (২২), রহিমা খাতুন (২২), নুর কলিম (৩) ও নূর কায়দা (১), ৫৯ নম্বর ক্লাস্টারের জুবায়ের (১৭), শামসু আলম (৩১), খালেদা বেগম (২৮), মো. জানায়েত (৮), আমেনা বেগম, (০৬) ও খালিমা সাহরি (১৮ মাস), ৫৮ নম্বর ক্লাস্টারের আব্দুল্লাহ মাহমুদ (১৪) ও মো. আমিন (২২) (৭ মাস পূর্বে আসছে), ৬৯ নম্বর ক্লাস্টারের কালিম (২০) ও রিফা মনি (৪ মাস) এবং ৭৩ নম্বর ক্লাস্টারের আরফা বেগম (২১) ও আনে (২)।
স্থানীয়রা জানান, গতকাল বুধবার সন্ধ্যার দিকে উপজেলার ৮ নম্বর চর এলাহী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফুল মিয়া চেয়ারম্যান বাজারসংলগ্ন খাল পাড় এলাকায় কয়েক তরুণী কয়েকটি শিশুসহ ঘোরাফেরা করছিলেন। বিষয়টি সন্দেহ হলে আটকের পর জিজ্ঞাসাবাদে তাঁরা নিজেদের রোহিঙ্গা বলে স্বীকার করেন। পরে রাত সাড়ে ৮টার দিকে তাঁদের চর বালুয়া পুলিশ ক্যাম্পে সোপর্দ করা হয়।
চর বালুয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপুলিশ পরিদর্শক (এসআই) রমজান আলী বলেন, বুধবার দুপুরের দিকে দালালের মাধ্যমে ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে চট্টগ্রাম এবং কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে যাওয়া উদ্দেশ্যে পালিয়ে আসেন আটককৃত রোহিঙ্গারা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ ক্রমে আজ বৃহস্পতিবার সকালে তাঁদের পুনরায় ভাষনচর রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে