
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত এলাকায় ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে লোকজন ‘পুশ ইন’ ঘটনায় সহযোগিতার অভিযোগে সাতজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সোমবার (১৫ জুন) রাতে নওগাঁ-১৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা চারজনকে আটক করে গোমস্তাপুর থানায় হস্তান্তর করেন। পরে বিজিবির দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আরও তিনজনকে আটক করে পুলিশ। ফলে মোট সাতজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন রোকনপুর গ্রামের মৃত দোস মোহাম্মদের ছেলে মো. বাবুল আক্তার (৪০), আব্দুল লতিফের ছেলে এমদাদুল হক (৩৮), মৃত ওবাইদুর রহমানের ছেলে রয়েল (২৮), কালুমদ্দীনের ছেলে মো. আজম আলী (৩৫), জমসেদ আলীর ছেলে মো. আলম (৩৮), মৃত নাইমুলের ছেলে আসমাউল হক (৩৩) এবং মো. ধলুর ছেলে মেজবাউল (৩৫)।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, রোকনপুর সীমান্তে পুশ ইন ঘটনায় সহযোগিতার অভিযোগে আটক সাতজনকে বিজিবি থানায় হস্তান্তর করেছে। তাঁদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে পুশ ইনের একাধিক ঘটনার পর সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি জোরদার করা হয়েছে। এই পরিপ্রেক্ষিতে পুশ ইন কার্যক্রমে সহযোগিতার অভিযোগে সংশ্লিষ্ট একটি চক্রের সদস্যদের আটক করতে সক্ষম হয়েছে বিজিবি।

নাটোরে শিশুদের তুচ্ছ বিরোধের জেরে সাত বছরের এক শিশুর হাতের আঙুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে সাকিল আহমেদ নামের এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। আহত শিশুটিকে প্রথমে নাটোর সদর হাসপাতাল এবং পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১ ঘণ্টা আগে
আদালতের নির্দেশনা না মানা, রাষ্ট্রপক্ষের সাক্ষী হাজিরে উদ্যোগ না নেওয়া এবং অসদাচরণের অভিযোগে শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মুহাম্মদ কামরুল হাসানকে শোকজ করেছে আইন মন্ত্রণালয়। তিন কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে তাঁকে।
২ ঘণ্টা আগে
চাঁদপুর শহরের উত্তর-পশ্চিম বিষ্ণুদী এলাকায় পুকুরের অংশবিশেষ ভরাট করে খামারের বর্জ্য ফেলায় মো. শাহাদাত হোসেন গাজী (৩০) নামের এক ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভরাট করা অংশ খনন করে সেখানকার বর্জ্য পরিবেশসম্মতভাবে অপসারণের জন্য তাঁকে সাত দিনের সময় দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
স্বৈরাচারের পতনের পর শুধু ক্ষমতার হাতবদল হলে চলবে না। সমাজের নানা সংকট নিয়ে মানুষের মধ্যে সংলাপও জরুরি। গণতন্ত্র, ন্যায়বিচার ও পারস্পরিক বোঝাপড়া জোরদার করতে দরকার যুক্তিনির্ভর আলোচনা। আর এই আলোচনায় ডিজিটাল যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে একই সঙ্গে এটি বাড়াতে পারে বিভাজন ও মেরুকরণ...
২ ঘণ্টা আগে