Ajker Patrika

চাঁপাইনবাবগঞ্জে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের সংঘর্ষে আহত ৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের সংঘর্ষে আহত ৪
আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বটতলাহাট এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে চারজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে পৌরসভার মাওড়িপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন চারজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দা, হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, বটতলাহাট এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় কিশোরদের দুটি পক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে বৃহস্পতিবার রাতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে চারজন আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাফিজা খাতুন বলেন, ‘আহতদের শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অন্যদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনায় চারজন আহত হয়েছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। কোনো পক্ষ অভিযোগ বা এজাহার দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত