
চাঁপাইনবাবগঞ্জে কালবৈশাখী ঝড়ে আম, লিচুসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। গতকাল শনিবার রাতে জেলার পাঁচটি উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া এই ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমবাগান, যা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন বাগানমালিক ও কৃষকেরা।
গতকাল রাত সোয়া ১২টার দিকে শুরু হওয়া ঝড়-বৃষ্টি প্রায় আধা ঘণ্টা স্থায়ী হয়। ঝড়ের তীব্রতায় জেলার বিভিন্ন এলাকায় গাছের ডাল ভেঙে পড়ে এবং অনেক স্থানে বড় গাছ উপড়ে যায়। এতে বিপুল পরিমাণ কাঁচা আম ঝরে পড়ে বাগানের মাটিতে ছড়িয়ে পড়ে। অনেক বাগানে লিচুর গুটিও ঝরে গেছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকেরা।
সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলার বিভিন্ন এলাকায় এই ক্ষতি বেশি হয়েছে। কৃষকদের অভিযোগ, মৌসুমের শুরুতেই এমন ঝড়ে আমের সম্ভাব্য উৎপাদন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। অনেকেই বলছেন, এ ক্ষতি কাটিয়ে ওঠা কঠিন হবে।
এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াছিন আলী জানান, জেলায় গড়ে ১৭ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় সর্বোচ্চ ২০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ায় বিভিন্ন এলাকায় গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণে মাঠপর্যায়ে কাজ চলছে।
এদিকে, ঝড়ের কারণে জেলার বিভিন্ন এলাকায় ৮ থেকে ১১ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। এতে জনজীবনে দুর্ভোগ নেমে আসে। অনেক স্থানে বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় বিদ্যুৎ-সংযোগ পুনঃস্থাপনে সময় লাগে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি অনুমোদনের পাঁচ দিনের মাথায় সভাপতি পরিবর্তন করে নতুন কমিটি অনুমোদন দিয়েছে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পূর্বের কমিটি বাতিল বা সভাপতি পরিবর্তনের বিষয়ে প্রথম আদেশে কোনো কারণ উল্লেখ না থাকায় বিষয়টি নিয়ে স্থানীয়
৭ মিনিট আগে
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইয়াছিন মিয়া কয়েক দিন ধরে হতাশাগ্রস্ত ছিলেন। পারিবারিক নানা কলহের কারণে দুই দিন ধরে তিনি খাওয়াদাওয়া বন্ধ রেখেছিলেন। আজ সকাল ৭টার দিকে তাঁর বাবা তাঁকে খাবার খেতে ডাকেন। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে আলাই মিয়া ছেলেকে ধমক দিলে ইয়াছিন
৮ মিনিট আগে
কৃষি বিভাগ সূত্র জানায়, চলতি আমনসহ অন্যান্য ফসলের জন্য আগস্ট মাসে ইউরিয়া ৬ হাজার ৩৭৯ টন, টিএসপি ৫৮৮, ডিএপি ১ হাজার ৮৬১ এবং এমওপি ১ হাজার ৯৬৮ টন চাহিদার বিপরীতে শতভাগ সরবরাহ পাওয়া গেছে।
১১ মিনিট আগে
কামাল/২০১৩ ওকে: জসীম দ্বিতীয় দফায় খাতা দেখার অভিযোগের বিষয়ে জানতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শিক্ষা বোর্ডে গিয়ে দেখা যায়, কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা ভেতরে অবস্থান করছেন। সাংবাদিকদের ভেতরে প্রবেশের অনুমতি না থাকায় প্রধান ফটক থেকেই তাঁদের ফিরে আসতে হয়
১৯ মিনিট আগে