শ্রমিকদের মারধরের জেরে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে গত সোমবার সকাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। আজ মঙ্গলবার বিকেল পর্যন্ত বাস চলাচল শুরু হয়নি। আগামীকাল বুধবার দুই জেলার শ্রমিক নেতাদের সভা হবে। এর আগে বাস চলাচল শুরু হবে না বলে জানিয়েছেন শ্রমিক নেতারা।
এদিকে দুই দিন ধরে বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অটোরিকশায় চড়ে যাতায়াত করতে হচ্ছে তাঁদের। তাতে প্রায় ৬০ কিলোমিটার দূরত্বে যাতায়াতে সময় লাগছে অনেক বেশি। অটোরিকশায় যেতে খরচও বেশি হচ্ছে। সমস্যার সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন যাত্রীরা।
আজ সকালে রাজশাহী নগরের দড়িখড়বোনা মোড়ে চাঁপাইনবাবগঞ্জগামী অটোরিকশার জন্য দাঁড়িয়েছিলেন কামাল উদ্দিন। তিনি বলেন, প্রতিদিন তিনি রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জে অফিস করতে যান। অফিস শেষে আবার ফিরে আসেন। গতকাল সোমবার বাস না পেয়ে লম্বা সময় ধরে অটোরিকশায় চড়ে বাড়ি ফিরেছেন। আজও অফিসে যেতে হচ্ছে অটোরিকশায়।
বাস শ্রমিকেরা জানিয়েছেন, দুই জেলার শ্রমিকদের মধ্যে বিরোধের সূত্রপাত গত শনিবার রাতে। সেদিন বাসে চাঁপাইনবাবগঞ্জে ভাড়া চাওয়াকে কেন্দ্র করে রাজশাহীর একটি বাসের শ্রমিকদের মারধর করা হয়। এরপর রোববার দুই জেলার শ্রমিক নেতারা বসেছিলেন। চাঁপাইনবাবগঞ্জ থেকে আশ্বাস দিয়েছিল, আর মারধর করা হবে না। কিন্তু গতকাল সোমবার সকালে রাজশাহীর দুটি বাস চাঁপাইনবাবগঞ্জে গেলে ছয়জন শ্রমিককে মারধর করা হয়।
এরপর থেকে রাজশাহী থেকে কোনো বাস চাঁপাইনবাবগঞ্জ যেতে দিচ্ছেন না শ্রমিকেরা। চাঁপাইনবাবগঞ্জে থাকা রাজশাহীর কিছু বাসও বের হতে দেওয়া হচ্ছে না। বাস বন্ধ থাকায় দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা।
জানতে চাইলে রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি বলেন, ‘আগামীকাল (বুধবার) আমরা দুই পক্ষ বসব। তারপর আলোচনার মাধ্যমে সমাধান হতে পারে। এর আগে বাস চলবে না।’

অর্থনৈতিক প্রবৃদ্ধি ও টেকসই উন্নয়নের জন্য ব্যবসা-বাণিজ্য এবং বিনিয়োগের প্রসারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
৯ মিনিট আগে
গ্রামীণ অর্থনীতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ চট্টগ্রামের সীতাকুণ্ডে ৩০ জন নারী উদ্যোক্তাকে সম্মাননা দেওয়া হয়েছে। এ সময় কারুঘর ট্রেনিং সেন্টার থেকে প্রশিক্ষণপ্রাপ্ত আরও ৫০ জন নারী উদ্যোক্তাকে সনদ প্রদান করা হয়...
২৯ মিনিট আগে
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভাটেরখীল এলাকার ইরান নামে এক ব্যক্তির কিছু ইয়াবা বড়ি হারিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে নাঈমকে সন্দেহ করা হয়। অভিযোগে বলা হয়, এ ঘটনার জেরে ২০ জুলাই রাতে ইরান ও তাঁর সহযোগীরা নাঈমকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।
৩২ মিনিট আগে
পরীক্ষা ছাড়াই গোপনে দুটি পদে কর্মচারী নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে নীলফামারীর জলঢাকা উপজেলার গোপালঝাড় বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। চাকরির নামে অর্থ লেনদেনের বিষয়টি স্বীকার করেছেন বিদ্যালয় পরিচালনা কমিটির তৎকালীন সভাপতি।
৩৫ মিনিট আগে