
চাঁপাইনবাবগঞ্জে মাদক আইনের মামলায় মাহিদুর রহমান (৪৩) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাস কারাদণ্ডের আদেশ দেন।
আজ বুধবার (৪ মার্চ) বিকেলে জেলা ও দায়রা জজ হায়দার আলী খোন্দকার আসামির অনুপস্থিতিতে (পলাতক) রায় দেন। মাহিদুর শিবগঞ্জের কানসাট শিবনগরের ফজলুর রহমানের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল ওদুদ জানান, ২০২১ সালের ৭ জুলাই চাঁপাইনবাবগঞ্জের র্যাব ক্যাম্পের অভিযানে নিজ বাড়ি থেকে ২৫০টি নেশাজাতীয় ইনজেকশনসহ আটক হন মাহিদুর। এ ঘটনায় ওই দিন র্যাব কর্মকর্তা হাফিজুর রহমান শিবগঞ্জ থানায় মামলা করেন।
২০২১ সালের ৩১ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা শিবগঞ্জ থানার উপপরিদর্শক জুয়েল ইসলাম অভিযোগপত্র জমা দেন।

সোমবার (১৮ মে) সকালে নগরের দামপাড়ায় সিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত ঈদুল আজহা উপলক্ষে সড়ক নিরাপত্তাবিষয়ক বিশেষ সভায় সিএমপি কমিশনার বক্তব্য দেন। সভায় ঈদযাত্রায় যানজট ও দুর্ঘটনা রোধে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়। এগুলোর মধ্যে ঈদের আগে ও পরে তিন দিন করে মোট সাত দিন...
৪ মিনিট আগে
নওগাঁর চণ্ডীপুর ইউনিয়ন ভূমি অফিসের ভারপ্রাপ্ত ভূমি সহকারী কর্মকর্তা হাবিবুজ্জামান জিয়ার বিরুদ্ধে ঘুষ-বাণিজ্য, হয়রানি ও জাল খতিয়ানের মাধ্যমে খারিজ অনুমোদনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের অভিযোগ, ঘুষ ছাড়া মিলছে না কাঙ্ক্ষিত সেবা। অভিযোগের বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।
৭ মিনিট আগে
ঝালকাঠির নলছিটিতে মরদেহ জানাজায় নেওয়ার পথে লাশবাহী খাটিয়ায় দ্রুতগতির একটি পিকআপ ভ্যানের ধাক্কায় পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
৩৬ মিনিট আগে
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক প্রধান হারুন অর রশীদের ক্যাশিয়ার হিসেবে পরিচিত মোকাররম সর্দার এবার পশুর হাট ইজারা নিয়ে আলোচনায় এসেছেন। কিশোরগঞ্জের নিকলী উপজেলার একটি পশুর হাট মাত্র সোয়া এক কোটি টাকায় বাগিয়ে নিয়েছেন তিনি। অথচ গতবার এই হাটের ইজারামূল্য ছিল পৌনে চার কোটি টাকার বেশি।
২ ঘণ্টা আগে