
চাঁদপুরের হাজীগঞ্জে বিএসটিআইয়ের সনদ ছাড়া জ্বালানি তেল বিক্রি ও বেকারি পণ্য তৈরির অপরাধে দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (২ জুলাই) দুপুরে হাজীগঞ্জে পৃথক স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই কুমিল্লা অফিসের ফিল্ড অফিসার (সিএম) মো. আমিনুল ইসলাম শাকিল ও পরিদর্শক (মেট) মো. হাফিজুর রহমান। আজ সন্ধ্যায় বিএসটিআই কুমিল্লা অফিস থেকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, দিগচাইল হাজীগঞ্জ ফিলিং স্টেশনে ব্যবহৃত ডিসপেনসিং ইউনিটগুলোর অনুকূলে বিএসটিআই থেকে হালনাগাদ ভেরিফিকেশন সনদ পাওয়া যায়নি। এ কারণে ওজন ও পরিমাপ মানদণ্ড আইনে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া বিএসটিআইয়ের মান সনদ ও মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়া অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারি পণ্য তৈরি ও বিক্রির অপরাধে উত্তর রাঁয়চো বাজারে রহমান বেকারির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় কারখানাটিতে বিপুল নোংরা ও বাসি বিস্কুট ও ব্রেড ধ্বংস করা হয়।

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
২১ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
৩১ মিনিট আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২ ঘণ্টা আগে