চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতে প্রথমবারের মতো ব্যভিচারের মামলায় এক শিক্ষকের কারাদণ্ড হয়েছে। গতকাল মঙ্গলবার চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত শিক্ষক রামগঞ্জ উপজেলার করপাড়া এলাকার আবুল হাসানের ছেলে নাজমুল হাসান (৪০)। তিনি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ জিয়াউল হক জিয়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক।
এর আগে ২০২৩ সালের ৮ মে চাঁদপুরের শাহরাস্তি আমলি আদালতে নাজমুল হাসানের বিরুদ্ধে ব্যভিচারের মামলা দায়ের করেন শাহরাস্তি উপজেলার আনন্দপুর গ্রামের এক শিক্ষিকার স্বামী।
অভিযোগ থেকে জানা গেছে, ওই শিক্ষিকা এক সন্তানের জননী হওয়া সত্ত্বেও শিক্ষক নাজমুল হাসানের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি টের পেয়ে সাক্ষী-প্রমাণের ভিত্তিতে শিক্ষিকার স্বামী বাদী হয়ে চাঁদপুর আদালতে মামলা দায়ের করেন।
আইনগতভাবে অভিযোগ প্রমাণিত হওয়ায় গতকাল চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত দণ্ডবিধির ৪৯৭ ও ৪৯৮ ধারা অনুযায়ী ব্যভিচারের ঘটনায় বিচারিক সহজাত ক্ষমতাবলে নাজমুল হাসানকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন দিনের কারাদণ্ড দেন।
রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।
মামলার বাদী বলেন, ‘আমার স্ত্রী শিক্ষক নাজমুল হাসানের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। তাদের একসঙ্গে দেখা যায়। আমার স্ত্রী পরিবারের কারও কথা কর্ণপাত করে না। আমার সরলতার সুযোগ নিয়ে নগদ টাকা, কয়েক ভরি স্বর্ণালংকার হাতিয়ে নেয়।’
অভিযোগ অস্বীকার করে ওই শিক্ষিকা বলেন, ‘আমার সঙ্গে ওই শিক্ষকের ভালো সম্পর্ক ছিল। আমার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক।’

প্রভাব নৈমিত্তিকভাবে চোখে না পড়লেও দেশের বিভিন্ন অঞ্চলে ম্যালেরিয়া রোগ এখনো দৃঢ়ভাবেই বিদ্যমান। গত দেড় যুগে দেশের নির্দিষ্ট কয়েকটি জেলায় ম্যালেরিয়ার প্রকোপ দেখা গেছে। এসব জেলার ৭২টি উপজেলায় রোগটির উপস্থিতির তথ্য পাওয়া গেছে। সবচেয়ে বেশি বিস্তার ও মৃত্যুর ঘটনা ঘটেছে পার্বত্য চট্টগ্রামের তিন জেলায়।
৪ ঘণ্টা আগে
রাজধানীর উত্তরা ‘কম্বে রেন্টুরেন্ট অ্যান্ড বার’ নামে একটি মদের বারে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানকালে ৫৭ নারীসহ ১৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে রহস্যজনক কারণে সেখান থেকে কোনো মদ-বিয়ার জব্দ করা হয়নি।
৮ ঘণ্টা আগে
নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা মাছুম মোস্তাফার গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার বিরিশিরি সড়কের পাশে আতকাপাড়া পেট্রলপাম্প এলাকায় এই ঘটনা ঘটে।
৮ ঘণ্টা আগে
ভুক্তভোগী প্রদর্শক আলেয়া খাতুন হীরা বলছেন, চাঁদাবাজি নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের সঙ্গে জড়িয়ে আপত্তিকর কথা বলা হয় তাঁকে। এ কারণে তিনি মেজাজ হারিয়ে বিএনপি কর্মী শাহাদ আলীকে প্রথমে চড় দেন। এরপর তাঁকে স্যান্ডেল খুলে পেটান শাহাদ।
৮ ঘণ্টা আগে