Ajker Patrika

মেঘনায় ইলিশ শিকারের দায়ে ৩০ জেলের কারাদণ্ড

চাঁদপুর প্রতিনিধি
মেঘনায় ইলিশ শিকারের দায়ে ৩০ জেলের কারাদণ্ড
চাঁদপুরের হাইমচরে মা ইলিশ রক্ষা অভিযানে দণ্ডপ্রাপ্ত জেলেরা। ছবি: সংগৃহীত

চাঁদপুরের হাইমচরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে মেঘনা নদী থেকে আটক ৩০ জেলেকে ১৮ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় আটক দুই অপ্রাপ্তবয়স্ক জেলেকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাত ৮টা থেকে ১১টা ৪৫ মিনিট পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন স্থানে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও কোস্টগার্ড যৌথভাবে এ অভিযান চালায়।

রাতে বিষয়টি নিশ্চিত করেন হাইমচর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মাহবুব রশীদ। অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম।

অভিযান চলাকালে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অভিযোগে ৩২ জেলেকে আটক করা হয়। তাঁদের মধ্যে দুজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় অপরাধের মাত্রা বিবেচনায় মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। বাকি ৩০ জনকে ১৮ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অভিযানে উদ্ধার করা প্রায় এক লাখ মিটার অবৈধ জাল বিধি অনুযায়ী আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ছাড়া জব্দ করা ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

ইউএনও মো. নজরুল ইসলাম বলেন, মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে নদীতে অভিযান অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

মেঘনায় ইলিশ শিকারের দায়ে ৩০ জেলের কারাদণ্ড