
মাত্র সাড়ে পাঁচ বছর বয়সী খুদে ফুটবলার সোহানের অসাধারণ প্রতিভা দেখে তার পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয় দলের সাবেক সাফজয়ী অধিনায়ক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক সোহানের বাড়িতে গিয়ে ফুটবল খেলার সরঞ্জাম ও নগদ অর্থ তুলে দেন।
সাড়ে পাঁচ বছর বয়সী এই প্রতিভাবান ফুটবলার চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নের মোহাম্মদ সোহেল প্রধানের ছেলে। মাত্র আড়াই বছর বয়স থেকেই তার ফুটবল খেলার শুরু। প্রতিদিন বাবার কাছে প্রশিক্ষণ নিয়ে সে তার ড্রিবলিং ও স্কিল দিয়ে সবার নজর কাড়ে। তার খেলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পরই তারেক রহমান ও আমিনুল হকের নজরে আসে।
সোহানের বাবা সোহেল প্রধান এই উদ্যোগের জন্য তারেক রহমান ও আমিনুল হককে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমার ছেলেকে আজকে যথাযথ মূল্যায়ন করা হয়েছে। সবার সহযোগিতা নিয়ে আমার ছেলে একদিন অনেক বড় ফুটবল খেলোয়াড় হবে।’
আমিনুল হক বলেন, তারেক রহমানের নজরে আসে সোহানের ফুটবল খেলার ভিডিও। তিনি তাৎক্ষণিকভাবে সোহানের পড়াশোনা থেকে শুরু করে খেলাধুলার সব দায়িত্ব নেওয়ার কথা বলেন। তিনি আরও জানান, সোহানের জন্য ফুটবল খেলার সব সরঞ্জাম ও কিছু নগদ অর্থ দেওয়া হয়েছে। ভবিষ্যতে সোহানের পরিবার যেন আর্থিকভাবে সচ্ছলতা পায়, সে জন্য প্রতি মাসে একটি সম্মানজনক আর্থিক অনুদান দেওয়া হবে।
আমিনুল হক বলেন, বিএনপি সব সময় এই পরিবারের পাশে থাকবে এবং দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ জাতি হিসেবে গড়ে তুলতে খেলাধুলার সুযোগ তৈরি করবে।

গত বুধবার সকালে ঘাড়ে অস্ত্রোপচার হওয়ার কথা ছিল জালাল হোসেনের। দুই মাসের বেশি সময় অপেক্ষা করে আশা ছিল অপারেশন করে বাড়িতে গিয়ে ঈদ পালন করবেন। কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনায় নির্ধারিত দিনে তাঁর অস্ত্রোপচার হয়নি। ঠিক কবে সিরিয়াল পাবেন, তা-ও অনিশ্চিত।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) নিজস্ব কার্যালয়ের নির্মাণকাজ প্রায় শেষ হয়েছে। এতে ব্যয় হয়েছে ৫০ কোটি টাকা। ঈদুল আজহার পর আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি যখন চলছে, তখন এই কার্যালয় ঢাকায় সরিয়ে নেওয়ার তৎপরতা শুরু হয়েছে।
২ ঘণ্টা আগে
দখল-দূষণে মৃতপ্রায় রংপুর নগরীর প্রাণ শ্যামাসুন্দরী খাল। খাল পুনঃখনন, দূষণ রোধ ও বনায়নের জন্য ১৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। তবে খোদ বাস্তবায়নকারী সংস্থা পানি উন্নয়ন বোর্ডই বলছে, দখল ও পানিপ্রবাহের মূল সংকট সমাধান ছাড়া এই প্রকল্প টেকসই হবে না।
৩ ঘণ্টা আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে পাওনা টাকার বিষয়ে কথা বলতে এক গৃহবধূকে বাসা থেকে ডেকে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় এ ঘটনায় মামলা দায়েরের এক ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
৫ ঘণ্টা আগে