
সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, ‘আগামী দিনগুলো আমাদের জন্য চ্যালেঞ্জিং। আমরা নির্বাচনমুখী হতে যাচ্ছি। সবার কাছে অনুরোধ থাকবে, নির্বাচনকে কেন্দ্র করে যেন কোনো সহিংসতা না হয়। সহিংসতা হলেই নির্বাচন নষ্ট হবে। নির্বাচন যদি চান, শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করতে হবে। এটি নষ্ট হলে নির্বাচন কঠিন জায়গায় চলে যাবে।’
আজ বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মানিকনগরে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় সমাজকল্যাণ উপদেষ্টা এসব কথা বলেন।
শারমীন এস মুরশিদ বলেন, ‘একটি রাষ্ট্র আমরা পেয়েছি, যেখানে কোনো টাকা ছিল না। কোনো সিস্টেম নেই। দুর্নীতি এমন পর্যায়ে, এতগুলো স্তরবিশিষ্ট যে আমাদের পক্ষে অল্প সময়ে সবটুকু উৎপাটন করা কঠিন। আমরা দেখেছি, মানুষ যেমন ভালোবেসে অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে নিয়ে এসেছেন, আবার এটাও তো দেখতে পাচ্ছি যে মানুষ ধৈর্যহীন হয়ে যাচ্ছে। এক বছরেই আমরা যদি ধৈর্যহীন হয়ে যাই, তাহলে ১৫-১৬ বছরের দুর্নীতি-অনিয়ম কী করে শুধরাব?’
সমাজকল্যাণ উপদেষ্টা আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকার আকস্মিকভাবে আপনাদের জীবনে নেমে এসেছে। যখন ২০২৪-এর জুলাই-আগস্টে ঢাকার রাস্তায় ঢেউয়ের পর ঢেউ জনসমুদ্রের মতো মুক্তির আহ্বানে মেতে উঠেছিল, সেদিন আমার মনে হয়েছিল যেন স্বয়ং ফেরেশতা নেমে এসেছে। এই ঢেউটা আমাদের কোথায় নিয়ে যাবে? একটা জিনিস বুঝেছি—সময় পাল্টে গেছে। রাজনীতিকেও পাল্টাতে হবে। আমরা চলে যাব, একটা গভীর আবেদন আমাদেরও থাকবে—রাজনৈতিক দলগুলো সব স্তরের, সব পর্যায়ের মিলেমিশে যেন একটি নিয়মতান্ত্রিক নির্বাচন উপহার দেয় দেশের মানুষকে।’
মতবিনিময় সভায় নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব চৌধুরী ও জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মনজুর রহমান উপস্থিত ছিলেন।

সুনামগঞ্জের জগন্নাথপুরে আদালত থেকে জামিনে বের হয়ে আসামিপক্ষ বাদীপক্ষের বাড়িতে হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময় ঘরবাড়ি ও একটি সিএনজিচালিত অটোরিকশাও ভাঙচুর করা হয়। এ ঘটনায় নারী, শিশুসহ তিনজন আহত হয়েছেন।
২১ মিনিট আগে
লালমনিরহাটে পণ্যবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মরিচখেতে পড়ে মনছের আলী (৬৩) নামে এক কৃষক নিহত হয়েছেন। শুক্রবার সকালে লালমনিরহাট-রংপুর মহাসড়কের সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের চিনিপাড়া এয়ারপোর্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মনছের আলী ওই এলাকার পয়ের উল্ল্যাহর ছেলে।
১ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা এলাকায় অভিযান চালিয়ে ১৩৫০ ইয়াবা ট্যাবলেটসহ মো. রবিন (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৩ একটি দল। র্যাব-৩ জানায়, গতকাল বৃহস্পতিবার রাতে ভাটারা থানার ফাঁসেরটেক বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৩৫০ ইয়াবা উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে তিনটি মোটরসাইকেলসহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের সীচা মণ্ডলপাড়া গ্রামের মো. হবিবর রহমানের ছেলে ছামিউল হক এবং সীচা ব্যাপারীপাড়া গ্রামের মৃত খয়বর হোসেন ব্যাপারীর ছেলে মো. কালাম মিয়া।
১ ঘণ্টা আগে