
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কান্দিপাড়া এলাকায় ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে সন্ত্রাসীদের গুলিতে মোহাম্মদ সাদ্দাম মিয়া (৩৭) নামের এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় আরও দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত সাদ্দাম কান্দিপাড়া এলাকার মোস্তফা কামাল মস্তুর ছেলে। তবে কারা এই ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, গভীর রাতে হঠাৎ গুলির শব্দ শুনে তাঁরা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে সাদ্দাম মিয়াকে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে থাকতে দেখা যায়। দ্রুত তাঁকে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ব্যক্তির স্ত্রী ফারজানা আক্তার বলেন, ‘রাত ১টা পর্যন্ত আমি আমার স্বামীর সঙ্গে ছিলাম। আমি ঘুমাতে যাওয়ার কিছুক্ষণ পর একজন এসে খবর দেয়, ভাবি, ভাইকে গুলি করেছে। ছুটে গিয়ে দেখি আমার স্বামী মাটিতে লুটিয়ে পড়ে আছেন।’
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, ‘ঘটনার বিষয়ে তদন্ত চলছে। তদন্ত ছাড়া এই মুহূর্তে কিছু বলা সম্ভব নয়।’
উল্লেখ্য, এটি কান্দিপাড়া এলাকায় দুই দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো গোলাগুলির ঘটনা। এর আগে বুধবার সন্ধ্যায় একই এলাকার মোড়ে গোলাগুলির ঘটনা ঘটেছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তার নিয়ে কান্দিপাড়া এলাকার লায়ন শাকিল গ্রুপ এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
বৃহস্পতিবার সন্ধ্যায় সেই বিরোধের জেরে দিলীপ গ্রুপের লোকজন কান্দিপাড়া এলাকায় অবস্থান করার সময় লায়ন শাকিল ও তাঁর সহযোগীরা তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে টুটুল, শিহাব ও সাজু মিয়া গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছিলেন।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের পোশাক পরে চালককে মারধর করে নগদ টাকা, স্মার্টফোন ও ইজিবাইক ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। বুধবার (৪ মার্চ) সন্ধ্যার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক। তিনি বলেন, আজ দুপুরে ভুক্তভোগী ইজিবাইকচালক গোলাম হোসেন...
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জে জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থী আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা ১৪টি পদের মধ্যে ৯টি পদে বিজয়ী হয়েছেন। অন্যদিকে স্বতন্ত্র হিসেবে লড়ে অন্য পাঁচটি পদে আওয়ামীপন্থী প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষার মৌখিক পরীক্ষা সম্পন্ন হয় গত বছরের ৩০ নভেম্বর। মৌখিক পরীক্ষা সম্পন্ন হওয়ার পর তিন মাস অতিবাহিত হলেও এখনো ফল প্রকাশ করা হয়নি। কবে ফল প্রকাশ করা হবে, সে বিষয়েও বার কাউন্সিল কিছু জানাচ্ছে না। এমন পরিস্থিতিতে ফল দ্রুত প্রকাশের দাবি জানিয়েছেন...
২ ঘণ্টা আগে
বগুড়ার শাজাহানপুর উপজেলায় ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় সানজিদা আকতার শান্তনা নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার সরকারি কমর উদ্দিন ইসলামিয়া কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিল।
২ ঘণ্টা আগে