Ajker Patrika

শজিমেক হাসপাতালে এসি বিস্ফোরণ, পুড়ল চক্ষু বিভাগের সরঞ্জাম

বগুড়া প্রতিনিধি
শজিমেক হাসপাতালে এসি বিস্ফোরণ, পুড়ল চক্ষু বিভাগের সরঞ্জাম
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ। ছবি: ফাইল ছবি

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের বহির্বিভাগে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) বিস্ফোরণ থেকে আগুন লেগেছে। এতে চক্ষু বিভাগের একটি কক্ষের চিকিৎসা সরঞ্জাম ও অন্যান্য মালামাল পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে গেছে কক্ষটির বাইরের থাই গ্লাসও। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

গতকাল রোববার রাত ১১টার দিকে হাসপাতালের বহির্বিভাগের ১৫১ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। কক্ষটি চক্ষু বিভাগের লেন্স পরীক্ষা-নিরীক্ষার কাজে ব্যবহৃত হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, দুপুরের পর বহির্বিভাগ বন্ধ হয়ে যাওয়ায় সেখানে রোগী ও সাধারণ মানুষের প্রবেশ বন্ধ থাকে। রাতে ওই কক্ষে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। পরে এসি বিস্ফোরণের বিষয়টি জানা যায়।

হাসপাতালের ওয়ার্ড বয় ও চতুর্থ শ্রেণি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মোজাফফর হোসেন ডালিম জানান, দুপুর আড়াইটার পর বহির্বিভাগ বন্ধ হয়ে যায়। এরপর সেখানে কর্মচারী ছাড়া রোগী ও সাধারণ মানুষের যাতায়াত থাকে না। রাত ১১টার দিকে ১৫১ নম্বর কক্ষের এসি বিস্ফোরিত হয়ে ধোঁয়া ছড়িয়ে পড়ে। আগুনে চোখের লেন্স পরীক্ষা-নিরীক্ষার সরঞ্জামসহ বিভিন্ন মালামাল পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় কক্ষের বাইরের থাই গ্লাসও ভেঙে যায়।

ডালিম আরও জানান, হাসপাতালের অগ্নিনির্বাপন যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত