
বগুড়া নন্দীগ্রামে ঈদের দিন ঘুরতে বেরিয়ে দুই মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এতে শিশুসহ আহত হয়েছে আরও তিনজন। আজ শনিবার বিকেল সাড়ে চারটার দিকে নন্দীগ্রাম উপজেলার কাথম বেড়াগাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন উপজেলার দামগাড়া গ্রামের নান্টু মিয়ার ছেলে ইমরান হোসেন (২৮) এবং গাইবান্ধা উপজেলা সদরের গোলাম হোসেনের ছেলে আবিদার হোসেন (২৪)। এ ছাড়া এ ঘটনায় নিহত ইমরানের স্ত্রী, ভাতিজা ও নিহত আবিদারের বন্ধু আহত হয়েছেন। তাঁরা বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
কুন্দারহাট হাইওয়ে পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আবুল হাসনাত আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুই যুবক নন্দীগ্রাম থেকে মোটরসাইকেল নিয়ে বগুড়ার দিকে যাচ্ছিলেন। অপর দিকে কুন্দারহাট থেকে নন্দীগ্রামের দিকে যাওয়া মোটরসাইকেলের সঙ্গে ওই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আবিদার হোসেন মারা যান। অপর মোটরসাইকেলে থাকা তিনজন গুরুতর আহত হয়। পরে আহতদের দ্রুত উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক ইমরানকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী হজরত আলী বলেন, ‘ওই যুবকেরা বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল। বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।’
এসআই আবুল হাসনাত বলেন, মরদেহ উদ্ধার করে শজিমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া দুই মোটরসাইকেল পুলিশ হেফাজতে রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৫ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৪ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৪ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে