তিন দিন বন্ধ থাকার পর অবশেষে আজ সোমবার সকাল থেকে ভোলার সব নৌ রুটে জাহাজ চলাচল শুরু হয়েছে। সকাল সাড়ে ৪টা থেকে ভোলা-লক্ষ্মীপুর ও ভোলা-বরিশাল রুটে ফেরি চলাচলা শুরু হয়। এরপর সকাল ১০টা থেকে জেলার সব রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল শুরু হয়।
খবরের সত্যতা নিশ্চিত করে বাংলাদেশ অভ্যন্তরিন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ভোলার নদী বন্দরের সহকারী পরিচালক মো. শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, সোমবার সকাল ৯টার দিকে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ভোলা-লক্ষ্মীপুর ও ভোলা-বরিশালসহ সব রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। এখন ভোলা থেকে সব রুটে নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরিন নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) ইলিশা ঘাটের ব্যবস্থাপক মো. পারভেজ খান আজকের পত্রিকাকে জানান, সোমবার সকাল সাড়ে ৪টা থেকে লক্ষ্মীপুর থেকে প্রথম ভোলা-লক্ষ্মীপুর রুটে ফেরি চলাচল শুরু হয়। এরপর থেকে নিয়মিতভাবে এ রুটে ফেরি চলাচল করছে।
পারভেজ খান আরও জানান, বর্তমানে এ রুটে ৬টি ফেরি চলাচল করছে। ঘাটে যে পরিমান গাড়ি আছে এগুলো এক দিনের মধ্যে পারাপার করা যাবে।
উল্লেখ্য, ঘূর্ণঝড় মোখার প্রভাবে এবং ভোলায় ৮ নম্বর মহাবিপদ সংকেত দেওয়ার পর গত শুক্রবার মধ্যরাত থেকে ভোলার সব রুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়। এতে করে তিন দিন ধরে একরকম অবরুদ্ধ থাকে দেশের একমাত্র উপকূলীয় দ্বীপ জেলা ভোলার প্রায় ১৪ লাখ মানুষ।

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) রাজনীতি নিষিদ্ধ করা হয় ২০২৪ সালের ২৮ অক্টোবর। তবে বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক কয়েকটি ছাত্রসংগঠন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে। এমন কর্মকাণ্ডে প্রশাসনের পদধারী গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও অংশ নিচ্ছেন। এমনকি প্রশাসনের লোকজনও রাজনৈতিক অনুষ্ঠানের আয়োজন করছেন।
১ ঘণ্টা আগে
কাঁঠালতলী থেকে মহিষকাটা পর্যন্ত প্রায় আট কিলোমিটার দীর্ঘ শ্রীমন্ত নদের বেড়িবাঁধে ১৯৯৮-৯৯ অর্থবছরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সঙ্গে চুক্তির মাধ্যমে সবুজ বেষ্টনী প্রকল্পের আওতায় বন বিভাগ গাছ রোপণ করে। বর্তমানে এর মধ্যে প্রায় ১ হাজার ১০০ মিটার এলাকায় বেড়িবাঁধ সংস্কারের কাজ চলছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের ফতুল্লায় শহীদ রিয়া গোপ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে গেছে গ্যালারি, ড্রেসিংরুম, প্রেসবক্সসহ সবকিছু। এর মধ্যে নাটবল্টু খুলে নিয়ে যাওয়ায় ফ্লাডলাইট টাওয়ারটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
১ ঘণ্টা আগে
দুপুরের গুলিস্তানকে একটু অচেনাই লাগছিল। কয়েক দিন আগেও যেখানে সারি সারি অবৈধ দোকানের জন্য ফুটপাত বা রাস্তার ধার দিয়ে স্বস্তিতে হাঁটার উপায় ছিল না, সেই জায়গা সোমবার দেখা গেল একদম ফাঁকা। রাস্তায় মানুষ হেঁটে যাচ্ছে স্বস্তিতে, পথ চলতে দোকানের জন্য থমকে যেতে হচ্ছে না।
২ ঘণ্টা আগে