
তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেছেন, ‘গণমাধ্যম আজ মুক্ত ও স্বাধীন। সাংবাদিকেরা তাদের মতো করে স্বাধীনভাবে কাজ করবেন। সরকারের কাজগুলো ভালো হচ্ছে না কি খারাপ হচ্ছে তা দেখবেন। পাশাপাশি সাংবাদিকের কলমের খোঁচায় যেন কারও ক্যারিয়ার এবং মানসম্মান নষ্ট না হয় সেটাও মাথায় রাখতে হবে।’
আজ বৃহস্পতিবার সকালে ভোলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। পার্থ বলেন, ‘নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না। নীতিমালা করে হয়তো আইনের মধ্যে আনতে পারব। কিন্তু কোনো অসত্য, মিথ্যা বা ফেইক নিউজের কারণে কেউ যেন ক্ষতির মুখে না পড়েন। আবার সাংবাদিকেরা কোনো ব্যক্তিকে অযথা অতিরঞ্জিত প্রশংসাও যেন না করেন সেটাও লক্ষ রাখতে হবে।’
সাংবাদিকদের মধ্যে রাজনীতি থাকা উচিত নয় উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘আমি কখনোই সংবাদমাধ্যমের ওপর হস্তক্ষেপ করিনি। আমি এটা প্রমোটও করি না। কারণ, আমি বিশ্বাস করি হাজারো পত্রিকা আপনার পক্ষে থাকলেও আল্লাহ যদি না চায় আপনি ক্ষমতায় থাকতে পারবেন না। এর সবচেয়ে বড় প্রমাণ হলো ফ্যাসিস্ট মিডিয়া।’
সাংবাদিকদের সহযোগিতা কামনা করে তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেন, ‘সরকারের কাজের সমালোচনার পাশাপাশি সরকারের বরাদ্দগুলো সঠিকভাবে সততার মাধ্যমে হচ্ছে কি না তাও নিরপেক্ষভাবে মিডিয়ায় তুলে ধরার দায়িত্ব পালন করতে হবে সাংবাদিকদের।’
মতবিনিময় সভায় ভোলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট নজরুল হক অনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির লিটনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, জেলা বিজেপির সভাপতি মো. আমিরুল ইসলাম রতন, জেলা বিএনপির সদস্যসচিব রাইসুল আলম, প্রবীণ সাংবাদিক এম আবু তাহের, শাওকাত হোসেন, ইসলামী আন্দোলনের জেলা (উত্তর শাখা) সভাপতি মাওলানা মো. আতাউর রহমান, জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য জিয়াউল মোর্শেদ চৌধুরী প্রমুখ।

দ্রুতগতির একটি বালুবাহী ডাম্প ট্রাক একটি ব্যাটারিচালিত ইজিবাইককে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ইজিবাইকচালক আব্দুল মান্নান গুরুতর আহত হন। দুর্ঘটনায় তাঁর একটি পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং অপর পা গুরুতর জখম হয়। অতিরিক্ত রক্তক্ষরণে তিনি ঘটনাস্থলে গুরুতর অবস্থায় পড়ে থাকেন।
১ ঘণ্টা আগে
মুমিন মিয়া বলেন, ‘আমার ছেলে বিদ্যালয়ে যাওয়ার সময় সাঁকো থেকে পড়ে গিয়ে হাত ভেঙে গিয়েছিল। কিন্তু আমরা নিরুপায়। এখনো এই পথ দিয়েই যাতায়াত করতে হয়।’
২ ঘণ্টা আগে
গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালেরপাড়া এলাকায় অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির প্রায় ৩০টি চুল্লি ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) গাইবান্ধা পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে স্থাপন করা কয়লা তৈরির চুল্লিগুলো ধ্বংস করে দেওয়া হয়।
২ ঘণ্টা আগে
ঝিনাইদহের মহেশপুরে অভিযান চালিয়ে ১৯৮ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৬। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার আজমপুর ইউনিয়নের মালাধরপুর পূর্বপাড়া গ্রামের চার রাস্তার মোড়ে এ অভিযান চালানো হয়।
৩ ঘণ্টা আগে