Ajker Patrika

ভোলায় পুকুরে মিলল যুবকের মরদেহ

ভোলা প্রতিনিধি
ভোলায় পুকুরে মিলল যুবকের মরদেহ
প্রতীকী ছবি

ভোলার সদর উপজেলায় একটি পুকুর থেকে মো. ইউসুফ (৪০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার জামিরালতা এলাকার আবু ডাক্তার বাড়ি জামে মসজিদের পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ৮টার দিকে পুকুরে এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে তাঁরা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ইউসুফের মা মরদেহটি শনাক্ত করেছেন। ময়নাতদন্ত শেষে বিকেলে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

ওসি আরও বলেন, পরিবারের তথ্য অনুযায়ী, ইউসুফ মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি ভোলার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত