Ajker Patrika

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে আটক ২, মাদক জব্দ

ভোলা প্রতিনিধি 
ভোলায় কোস্ট গার্ডের অভিযানে আটক ২, মাদক জব্দ
কোস্ট গার্ডের অভিযান আটক রাজিব হোসেন ও রিপন। ছবি: আজকের পত্রিকা

ভোলায় পৃথক দুটি অভিযানে দুজনকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। যার মূল্য প্রায় এক লাখ টাকা। গতকাল শুক্রবার (২৪ এপ্রিল) রাতে এ অভিযান পরিচালিত হয়।

আটক ব্যক্তিরা হলেন ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত লাল মিয়ার ছেলে মো. রাজিব হোসেন (২৬) এবং একই উপজেলার চরসামাইয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চরনোয়াবাদ এলাকার মো. আবুল বাশারের ছেলে মো. রিপন (৪৩)। তাঁরা মাদক কারবারের সঙ্গে জড়িত বলে জানিয়েছেন কোস্ট গার্ডের সদস্যরা।

কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের সদস্যরা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর উপজেলার পূর্ব চরকালি সুন্দরবন গ্যাস ফিল্ডসংলগ্ন এলাকায় গতকাল রাত সাড়ে ১১টার দিকে কোস্ট গার্ড বেইস ভোলা একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন ওই এলাকায় তল্লাশি করে প্রায় ৬০ হাজার টাকা মূল্যের ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়।

অপর দিকে, একই সময়ে ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদীর ঘুইংগার হাটসংলগ্ন এলাকায় কোস্ট গার্ড ভোলা আরও একটি বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৪০ হাজার টাকা মূল্যের এক কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে আটক করে।

কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম জানান, জব্দ গাঁজা এবং আটক মাদক কারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

জানতে চাইলে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম আজ শনিবার দুপুরে আজকের পত্রিকাকে বলেন, এ বিষয়ে থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অধ্যক্ষকে জড়িয়ে আপত্তিকর কথা বলায় প্রথমে থাপ্পড় দেন প্রদর্শক

৭ দিনের গণভোট প্রচারণার জন্য ১ কোটি টাকা দেয় বাংলাদেশ ব্যাংক: রিফাত রশিদ

উত্তরায় মদের বারে অভিযান, নারীসহ ১৪০ জন গ্রেপ্তার

প্রচণ্ড গরম ও তাপপ্রবাহের মধ্যে সুখবর দিল আবহাওয়া অধিদপ্তর

বাংলাদেশসহ ৭৫টি দেশের জন্য মার্কিন অভিবাসী ভিসা স্থগিত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত