
ইলিশ ধরায় নিষেধাজ্ঞা শুরুর আগমুহূর্তে বরিশাল নগরের পোর্ট রোডে ইলিশ বেচাকেনার ধুম পড়ে। গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে বিভিন্ন স্থানের ইলিশ আসে পোর্ট রোডে। খুচরা বাজারও জমে ওঠে। কিন্তু বেচাকেনা ব্যাপকভাবে চললেও দাম কমেনি ইলিশের।
জেলা মৎস্য অধিদপ্তর জানিয়েছে, আজ ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী ও বঙ্গোপসাগর থেকে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়, বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ থাকবে। তাই বাজারের আড়তদারের মজুত করা মাছসহ নদী ও সাগরে শিকার করা ইলিশ গতকাল বিক্রি শুরু হয়।
নগরের পোর্ট রোডের আড়তদার নাসির উদ্দিন বলেন, শুক্রবার কেজি আকারের মাছ ২ হাজার ১০০ টাকা, এলসি সাইজের (৮০০ থেকে ৯০০ গ্রাম) ইলিশ ১ হাজার ৮০০ টাকা, ৫০০ গ্রাম ওজনের ইলিশ ১ হাজার ৬০০ টাকায় বিক্রি হয়েছে। তিনি বলেন, প্রতিবছর নিষেধাজ্ঞার আগের দিন ইলিশের কেজি বিক্রি হয় ৩০০ থেকে ৪০০ টাকায়। কিন্তু এবার দাম কমেনি।
বরিশাল সদর মৎস্য আড়তদার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কামাল সিকদার বলেন, গত বছরের চেয়ে এবার বাজারে মাছ কম। কারণ, গত কয়েক দিন আবহাওয়া খারাপ ছিল, দামও ছিল স্বাভাবিক। সামনে লক্ষ্মীপূজা। তাই মাছের চাহিদা একটু বেশি। তিনি বলেন, ‘আমরা নিষেধাজ্ঞা মানতে চাই। শুনেছি ড্রোন দিয়ে নজর রাখা হবে। কিন্তু তা কতটা কার্যকর হবে দেখার বিষয়।’
ইলিশ মোকাম পোর্ট রোডে গতকাল রাত ৮টায় খোঁজ নিয়ে জানা গেছে, সেখানে উপচে পড়া ক্রেতার ভিড়। নবগ্রাম এলাকা থেকে আসা মজিবর রহমান নামের এক স্কুলশিক্ষক বলেন, ‘যেমনটি আশা করেছিলাম, ততটা কমেনি ইলিশের দাম।’ একই কথা জানান বাংলাবাজারের বাসিন্দা গৃহিণী রহিমা বেগম। তিনি বলেন, ‘অন্যান্য বছর শেষ দিন মাছের দাম কম থাকে। এবার তো দাম কমছেই না।’
খুচরা বিক্রেতা আব্দুল আলিম বলেন, নিষেধাজ্ঞার কারণে শুক্রবার রাতভর বেচাকেনা হবে। শেষ দিনে এখানে বিভিন্ন জেলা থেকে পাইকারেরা আসেন। তাঁরা এখান থেকে মাছ কিনে বিভিন্ন জেলায় নিয়ে যান। তবে দাম ততটা কমেনি।
এদিকে খুচারা বাজার চৌমাথা, নথুল্লাবাদেও শুক্রবার রাতে ইলিশ বেচাকেনা বেড়েছিল। সেখানকার ব্যবসায়ীরা বলছেন, গত বছরের চেয়ে মোকামে এবারে ইলিশ মাছ কম উঠেছে। তবে দাম গত কয়েক দিনের চেয়ে একটু কম ছিল।
এ ব্যাপারে বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ বলেন, মা ইলিশ রক্ষায় তাঁরা মৎস্যপল্লিগুলোয় প্রচারণা এবং মৎস্যজীবী, আড়তদার, বরফকলের মালিকদের নিয়ে সভা করেছেন। ৫৯টি ইলিশসমৃদ্ধ ইউনিয়নের টাস্কফোর্সের সঙ্গে সমন্বয় করা হয়েছে। ঝুঁকিপূর্ণ মেহেন্দীগঞ্জ ও হিজলায় মা ইলিশ রক্ষায় কোস্ট গার্ডসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযানে থাকবে। দুষ্কৃতকারীদের ঠেকাতে মেঘনা নদীতে নজর রাখার জন্য ড্রোন ব্যবহার করা হবে হিজলায়। নৌ পুলিশও এই প্রযুক্তি ব্যবহার করে যেসব স্থান থেকে জেলেরা নদীতে নামার চেষ্টা করবেন, সেখানে অভিযান চালাবে। তিনি বলেন, জেলায় ৪৮টি টিম কাজ করবে। মা ইলিশ নিধনকারীদের বিচারে ৩০ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, বরিশাল জেলায় ৭৯ হাজার জেলে রয়েছেন। এর মধ্যে ৬৬ হাজার ৫২৪ জেলে পরিবারকে ২৫ কেজি করে চাল দেওয়া হচ্ছে।

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়েছে। গত শনিবার বিকেল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরের ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম...
৩০ মিনিট আগে
অবৈধভাবে বাফার গোডাউনের টেন্ডার নিয়ে সার সিন্ডিকেটের চেষ্টা করায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক লীগের নেতারা। আজ সোমবার দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট বাফার গোডাউনের সামনে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
৩৭ মিনিট আগে
বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় কৌশিক দেবনাথ (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ফকিরহাট ফায়ার সার্ভিস মোড় এলাকায় বাগেরহাট-রূপসা আন্তজেলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
বরিশালে আদালতের কক্ষে ভাঙচুর ও বিচারককে হেনস্তা মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ বিএনপিপন্থী ১১ জন আইনজীবী জামিন পেয়েছেন। একই মামলার আরেক আসামি নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের এপিপি মিজানুর রহমানকে আদালত কারাগারে পাঠিয়েছেন।
১ ঘণ্টা আগে