
বরিশালের মেহেন্দীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষককে ‘ডাকাত’ আখ্যা দিয়ে মারধরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে আটজন আহত হয়েছেন। শনিবার (৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কাজিরহাট থানার মধ্য রতনপুর গ্রামে এই ঘটনা ঘটে।
আহতদের মধ্যে কৃষক রহিম খানের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে। আহত রহিম খান মধ্য রতনপুর গ্রামের ইসমাইল খানের ছেলে।
রহিম খানের পুত্রবধূ রোকেয়া বেগম জানান, শনিবার দুপুরে তাঁর শ্বশুর পার্শ্ববর্তী এলাকার বাবুল খানের বাড়িসংলগ্ন জমিতে সুপারি চারা লাগাতে যান। ওই সময় সীমানা বিরোধের জেরে বাবুল খান ও তাঁর লোকজন রহিম খানকে ডাকাত আখ্যা দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে মারাত্মক আহত করেন এবং বাবুল খানের ঘরের মধ্যে আটকে রাখেন। পরে শ্বশুরের খোঁজ নিতে গিয়ে রোকেয়া বেগম তাঁকে মারাত্মক আহত অবস্থায় দেখতে পান। লোকজন নিয়ে তাঁকে উদ্ধার করতে গিয়ে জুলহাস খান, সোহাগ খানসহ চারজন আহত হন। পরে রহিম খানকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠান চিকিৎসকেরা।
অন্যদিকে, অভিযুক্ত বাবুল খান দাবি করেছেন, রহিম খান ও তাঁর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের বাড়িতে হামলা করেছেন।
বাবুল খান জানান, রহিম খান ও তাঁর লোকজনের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে শনিবার সাড়ে ১২টার দিকে রহিম খান, কালাম খান, জুলহাস খান, সোহাগ খানসহ ৮-১০ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালান। হামলায় বাবুল খান, তাঁর মেয়ে এশামনি, স্ত্রী মাকসুদা বেগম ও আত্মীয় তানিয়া বেগম আহত হন। আহতদের চিৎকার শুনে পার্শ্ববর্তী বাড়ির লোকজন এসে তাঁদের উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, ‘জমির সীমানা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, যেখানে আটজন আহত হয়েছেন। দুই পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। আমরা তদন্ত করে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।’

নেত্রকোনার বারহাট্টায় ধর্ষণের শিকার এক প্রতিবন্ধী কিশোরী (১৪) সন্তান প্রসব করেছে। এ ঘটনায় করা মামলায় অভিযুক্ত মো. গোলাম কিবরিয়াকে (২৮) কারাগারে পাঠিয়েছেন আদালত।সোমবার (২ মার্চ) দুপুরে নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিন আবেদন করেন কিবরিয়া।
২ মিনিট আগে
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে আউটসোর্সিং কর্মচারী নিয়োগের ভাইভা পরীক্ষা নিয়ে তুলকালাম কাণ্ড ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ডাকতে বাধ্য হয় কর্তৃপক্ষ। তবে টেন্ডারে অংশ নেওয়া এক ঠিকাদারের নিযুক্ত কর্মী ও বহিরাগত ব্যক্তিদের হুমকির মুখে পরীক্ষা না দিয়ে ফিরে গেছেন অনেকে।
৯ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে নিজেকে নিরপেক্ষ দাবি করা ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী মেহেদী সজীব শাখা ইসলামী ছাত্রশিবিরের প্রচার ও মিডিয়া সম্পাদক নির্বাচিত হয়েছেন।
৩৮ মিনিট আগে
শিশুটির বাড়ি কুমিরাতে। আর যে জায়গা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে, সেখান থেকে তার বাড়ি অন্তত পাঁচ–সাত কিলোমিটার দূরে। সেখান থেকে শিশুটির একা এত দূর আসা সম্ভব নয়...
১ ঘণ্টা আগে