
পটুয়াখালীর কুয়াকাটায় বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। উপকূলীয় এলাকায় থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। গত এক সপ্তাহে নদ-নদীর পানির উচ্চতা ২ থেকে ৩ ফুট বেড়ে উপজেলার ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। এসব এলাকার মানুষ পার করছে মানবেতর জীবন।
উপকূলীয় এলাকায় বায়ুচাপ পার্থক্যের আধিক্য বিরাজ করছে। ফলে যে কোনো সময় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পায়রা সহ সব সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। মাছধরা ট্রলার সমূহকে নিরাপদে থাকতে বলা হয়েছে। এদিকে সাগর উত্তাল থাকায় পর্যটকদের নিরাপদে রাখতে সৈকত এলাকায় মাইকিং করছে টুরিস্ট পুলিশ।
লালুয়া ইউপির চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘এই মৌসুমে আমার ইউনিয়নের মানুষের কষ্টের শেষ নেই। সিডর এবং আইলার সময় ভেঙে যাওয়া বেড়িবাঁধ এখনো সংস্কার না হওয়ায় অমাবস্যা ও পূর্ণিমার জোয়ারে ইউনিয়নের চর-চান্দুপাড়া, বুড়োজালিয়া, মুন্সিপাড়া, মঞ্জুপাড়া, নাওয়াপাড়া, চাড়িপাড়া, বানাতিপাড়া, পশুরবুনিয়া ও হাসনাপাড়া গ্রামে পানি প্রবেশ করে মানুষের বসবাসের অযোগ্য হয়ে পড়ে। এ সময় তাদের বাড়িঘর ছেড়ে রাস্তায় আশ্রয় নিতে হয়। এ ব্যাপারে একাধিকবার মানববন্ধনসহ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে স্মারকলিপি প্রদান করা হয়েছে।’
উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভিন সীমা আজকের পত্রিকাকে জানান, বাধ ভেঙে পানি প্রবেশ করে উপজেলার ধানখালী, চম্পাপুর ও মহিপুর ইউপির কয়েকটি গ্রামের মানুষ পানিবন্দী থাকায় তাদেরকে উপজেলা পরিষদের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
কুয়াকাটা-আলীপুর মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা জানান, বিরূপ আবহাওয়ার কারণে কিছু মাছ ধরা ট্রলার শিববাড়িয়া নদীর পোতাশ্রয়ে অবস্থান করছে। কিন্তু অনেক ট্রলার এখনো সমুদ্রে অবস্থান করছে।
পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী দুই দিন বাতাসের তীব্রতা এবং বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল মাছ ধরা ট্রলারসমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
টুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ বলেন, এরই মধ্যে সমুদ্রে নিম্নচাপ সৃষ্টি হওয়ায় সমুদ্র উত্তাল রয়েছে। তাই মাইকিং করে পর্যটকদের নিরাপদে থাকার নির্দেশ দিচ্ছি। ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে আমাদের টিম সব সময় সতর্ক অবস্থানে রয়েছে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে