Ajker Patrika

প্রতিযোগিতায় নেমে পুকুরে ডুবে কলেজছাত্রের মৃত্যু

বরিশাল প্রতিনিধি
প্রতিযোগিতায় নেমে পুকুরে ডুবে কলেজছাত্রের মৃত্যু

বন্ধুদের সঙ্গে সাঁতার প্রতিযোগিতায় নেমে পুকুরে ডুবে সীমান্ত কর্মকার (১৮) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বরিশাল বিএম কলেজের ছাত্র সংসদের (বাকসু ভবন) সামনের পুকুরে এ দুর্ঘটনা ঘটে। বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আজিমুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহত সীমান্ত কর্মকার নগরের শেরে বাংলা সড়কের বাসিন্দা অরুণ কর্মকারের ছেলে এবং আলেকান্দা সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। এ ঘটনায় পরিবার ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। 

ফায়ার সার্ভিসের সদস্য ফায়জুল হক বলেন, ‘বন্ধুদের নিয়ে সাঁতার প্রতিযোগিতায় নেমে সীমান্ত নিখোঁজ হয়। বিষয়টি ফায়ার সার্ভিসকে জানালে দুপুর আড়াইটার দিকে তাঁকে উদ্ধার করে ডুবুরি দল। এ সময় পুকুরের চারদিকে শত শত মানুষের ভিড় জমে। তাঁকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ 

নিহত সীমান্ত কর্মকারের পরিবারের আহাজারি। ছবি: আজকের পত্রিকা জরুরি বিভাগের ডা. দেলোয়ার হোসেন বলেন, ‘দুপুর ১টার দিকে বিএম কলেজের পুকুরে বন্ধুদের নিয়ে সীমান্ত গোসল করতে নামেন। তাঁরা সেখানে সাঁতার প্রতিযোগিতা শুরু করলে নিখোঁজ হন সীমান্ত। ফায়ার সার্ভিসের ডুবুরি দল সীমান্তকে পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে আনে। তাঁকে মৃত অবস্থায় আনা হয়েছে।’ 

বিএম কলেজের একাধিক শিক্ষক জানান, ডুবে যাওয়ার খবর পেয়ে দ্রুত তাঁরা ফায়ার সার্ভিসকে অবহিত করেন। এ ঘটনায় তাঁরাও মর্মাহত। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত