স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কারের কাজ শুরু করলেন এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান। বরিশাল সদরের জাগুয়া ইউপি চেয়ারম্যান হেদায়েত উল্লাহ আজাদী এই সংস্কার কাজ শুরু করেন।
গত বুধবার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আস্থাকাঠী মাদ্রাসা থেকে হাজি বাড়ির পুল পর্যন্ত দেড় কিলোমিটার সড়কটির সংস্কার কাজ শুরু হয়।
গত ২১ জুনের ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাতপাখা প্রতীকের প্রার্থী হেদায়েত উল্লাহ আজাদী নির্বাচিত হন। ভোটের এক সপ্তাহ আগে তিনি হামলার শিকার হলে ইউপি নির্বাচনের পরিবেশ পাল্টে যায়।
সড়ক সংস্কারের দায়িত্বে থাকা ইসলামী যুব আন্দোলন জাগুয়া ইউনিয়নের সভাপতি ও স্থানীয় বাসিন্দা জহিরুল ইসলাম জানান, গত বুধবার নিজস্ব অর্থায়নে সড়কটি সংস্কারের উদ্যোগ নেন চেয়ারম্যান। ইট বিছিয়ে সড়কটি সংস্কারের কাজ শুরু হয়েছে। সংস্কারে ব্যয় হচ্ছে প্রায় ৫০ হাজার টাকা। এতে স্বেচ্ছাশ্রমে কাজ করছেন ২৫ জন স্বেচ্ছাসেবক।
স্বেচ্ছাশ্রমে অংশগ্রহণ করা স্থানীয় বাসিন্দা মুজিবুর রহমান বলেন, ‘এ রাস্তা দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করে। তিন চাকার যানবাহন, মোটরসাইকেলও নিয়মিত চলাচল করে। কিন্তু সড়কটি বেহাল হয়ে যায়। নবনির্বাচিত চেয়ারম্যান এ অবস্থা দেখে নিজস্ব অর্থায়নে কাজ শুরু করেছেন।’
জাগুয়া ইউপি চেয়ারম্যান হেদায়েত উল্লাহ বলেন, ‘রাস্তাটি খুবই খারাপ অবস্থায় ছিল। নির্বাচনের আগেই রাস্তাটি মেরামত করার ইচ্ছা ছিল। কিন্তু নির্বাচনী জটিলতার কারণে কাজ শুরু করতে দেরি হলো। এই কাজে স্থানীয়রা আমাকে সহায়তা করছেন।’

বাইচ শুরু হতেই নদীর দৃশ্য বদলে যায়। দুপাড়ের দর্শকদের মধ্যে ছড়িয়ে পড়ে টানটান উত্তেজনা। একসঙ্গে ছুটে চলা নৌকাগুলোর বইঠার আঘাতে নদীতে সৃষ্টি হতে থাকে ছোট ছোট ঢেউ। মাঝিদের গতি বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে দর্শকদের উত্তেজনাও। কোনো নৌকা সামান্য এগিয়ে গেলে নদীর পাড় থেকে ওঠে উল্লাস।
২ মিনিট আগে
পল্লী বিদ্যুতের তদন্তে চার মাসের বিলের হিসাব তুলে ধরায় অনেকের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। তবে জুলাই ও আগস্ট মাসের তিনটি মিটারের বিল যোগ করলে মোট ১০ হাজার ৬৮১ টাকা হয়। সিফাতের গ্রাহক কপি এবং পল্লী বিদ্যুতের হিসাবেও এই পরিমাণ বিলের মিল পাওয়া গেছে।
৮ মিনিট আগে
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মজিবর রহমান সরওয়ার বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামগ্রিক মেধা, মনন, সংস্কৃতি ও সৃজনশীলতার প্রতিফলন ঘটে তার সাহিত্য ও প্রকাশনার মাধ্যমে। দক্ষিণাঞ্চলে জ্ঞানের আলো ছড়ানোর বাতিঘর সরকারি ব্রজমোহন কলেজ থেকে ‘অনুরণন’ নামে একটি ম্যাগাজিন প্রকাশিত হওয়ায় তিনি অত্যন্ত আনন্দিত ও গর্বিত।
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুরে এক মাদকাসক্ত যুবকের দেওয়া আগুনে ১১টি পরিবারের বসতঘর পুড়ে গেছে। এ ঘটনায় অভিযুক্ত সোহেল হোসেনকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে