
পটুয়াখালীর কলাপাড়ায় কর্তব্যরত চিকিৎসকের অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে উঠেছে। এ ঘটনায় কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক জে এইচ খান লেলিন ও সিনিয়র স্টাফ নার্স মোসাম্মৎ আসমা বেগমের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে।
আজ বুধবার মৃতের চাচা অ্যাডভোকেট মো. নুরুজ্জামান সিকদার বাদী হয়ে কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন। মামলার পর আদালত পটুয়াখালী পিবিআইকে ১৩ ফেব্রুয়ারি তদন্ত রিপোর্ট দাখিলের নির্দেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, গত ২১ ডিসেম্বর উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মোহনপুর গ্রামের মো. মাকসুদুর রহমান সিকদারের ছেলে স্বপন সিকদারকে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে মুমূর্ষু অবস্থায় কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। পরে রোগীকে পরীক্ষা-নিরীক্ষার জন্য কর্তব্যরত চিকিৎসক তাঁর ব্যক্তিগত কলাপাড়া ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে পাঠান। এরপরে পরীক্ষার রিপোর্টসহ রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
কিন্তু স্বজনদের অভিযোগ, যথাযথ চিকিৎসাসেবা না দিয়ে দায়িত্ব অবহেলা করে সময়ক্ষেপণ করতে দায়িত্বরতরা। একপর্যায়ে জরুরি বিভাগের একজন নার্স রোগী স্বপন সিকদারকে অক্সিজেন মাস্ক পরিয়ে দেন। এতে তিনি কিছুটা সুস্থতা বোধ করেন। কিন্তু পরক্ষণেই অক্সিজেন মাস্ক খুলে ভর্তির জন্য তাঁকে দোতলায় পাঠিয়ে দেওয়া হয়। এতে তাঁর শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় পুনরায় মাস্ক পরিয়ে দেওয়ার জন্য অভিযুক্তদের প্রতি আকুতি-মিনতি করে শুরু করেন রোগী। কিন্তু অভিযুক্তরা অক্সিজেন মাস্ক তাঁকে না পরিয়ে ডিউটি শেষ বলে চলে যায়। এর কিছুক্ষণ পর স্বপন সিকদার মারা যান। বাদীর দাবি, অভিযুক্তদের চিকিৎসা অবহেলার কারণে স্বপন সিকদার মারা গেছেন।
এ বিষয়ে ডাক্তার জে এইচ খান লেলিন বলেন, ‘আমি ওই রোগীকে যথাযথ চিকিৎসাসেবা দিয়ে পরে সরকারি কাজে হাসপাতালের বাইরে ছিলাম। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়।’

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
৩ মিনিট আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১১ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে