
২০২৩ সালে অনুষ্ঠিত বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনের ফলাফল বাতিল করে ইসলামী আন্দোলন সমর্থিত হাতপাখা প্রতীকের প্রার্থী দলের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিমকে মেয়র ঘোষণা চেয়ে আদালতে মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার বরিশাল সদর সিনিয়র সহকারী জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালে মামলাটি করেন সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম নিজেই। তিনি চরমোনাই পীরের ছোট ভাই। মামলায় নৌকা প্রতীকের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহসহ প্রতিদ্বন্দ্বী ছয়জনকে বিবাদী করা হয়েছে।
মামলার আবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৩ সালের ১২ জুন অনুষ্ঠিত বরিশাল সিটি করপোরেশনের নির্বাচনে হামলা-মামলার মধ্য দিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করা হয়। একপর্যায়ে হাতপাখার প্রার্থীর ওপরে হামলা করে তাঁকে রক্তাক্ত করা হয়। সব বুথ থেকে হাতপাখার এজেন্টদের মারধর করে বের করে দেওয়া হয়। সারা দিন আতঙ্ক সৃষ্টি করে জালিয়াতি করে আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহকে ৮৭ হাজার ৮০৮ ভোট দেখিয়ে বিজয়ী ঘোষণা করা হয় এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীকে ৩৩ হাজার ৮২৮ ভোট দেখিয়ে দ্বিতীয় দেখানো হয়। প্রকৃতপক্ষে শান্তিপূর্ণভাবে জনতা ভোট দিতে পারলে হাতপাখার প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হতো। জনতার সঙ্গে ঘটে যাওয়া এ জালিয়াতির প্রতিকার চেয়ে সিটি করপোরেশন নির্বাচন বিধিমালা ২০২১-এর-৯১ বিধির অধীনে আবুল খায়েরের ফল বাতিল করে প্রকৃত বিজয়ীকে জয়ী ঘোষণার আরজি জানানো হয় মামলায়।
এ প্রসঙ্গে বাদীর আইনজীবী অ্যাডভোকেট শেখ আবদুল্লাহ নাসির বলেন, ‘আমরা আদালতকে জানিয়েছি, নির্বাচনে হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম জয়ী হলেও তাঁকে পরাজিত ঘোষণা করে স্বৈরাচার সরকার। তাঁকে প্রতিটি কেন্দ্রে প্রতিহত করেছে স্বৈরাচারের লোকজন। তাঁর ওপর হামলাও হয়েছে। এসব বিষয়ে প্রতিকার চাইলেও তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছিলেন, তিনি তো (ফয়জুল করিম) ইন্তেকাল করেন নাই। এই ‘‘ইন্তেকাল কমিশন’’ পালিয়ে যাওয়া আওয়ামী লীগের হয়ে হাতপাখা প্রতীকের প্রার্থীকে পরিকল্পিতভাবে পরাজিত ঘোষণা করেছে। ৫ আগস্টের পরে পরিস্থিতি তৈরি হওয়ায় আদালতের দ্বারস্থ হয়েছি।’
এই আইনজীবী বলেন, ‘বর্তমানে বরিশাল সিটি করপোরেশন প্রশাসক দিয়ে পরিচালিত হচ্ছে। এতে নগরবাসী কোনো নাগরিক সেবা পাচ্ছেন না। আমরা চাই ২০২৩ সালের বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল বাতিল ঘোষণা করে আদালত জনগণের প্রতিনিধি মুফতি সৈয়দ ফয়জুল করিমকে বিজয়ী ঘোষণা করবেন।’
মামলার বিবাদীরা হলেন নৌকা প্রতীকের প্রার্থী সাবেক মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত, গোলাপ ফুল প্রতীকের প্রার্থী মিজানুর রহমান বাচ্চু, হরিণ প্রতীকের আলী হোসেন হাওলাদার, হাতি প্রতীকের আসাদুজ্জামান, লাঙ্গল প্রতীকের ইকবাল হোসেন তাপস ও টেবিল ঘড়ি প্রতীকের প্রার্থী কামরুল আহসান রুপন।
আইনজীবী শেখ আবদুল্লাহ নাসির বলেন, ‘আদালত আমাদের বক্তব্য শুনেছেন। শুনানিতে আদালতের পর্যবেক্ষণ তুলে ধরবেন।’

টানা প্রায় আড়াই বছর নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে মেরামতের জন্য রাখা হয়েছিল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ফেরি সন্ধ্যামালতী। সেখানে ১০ লাখের বেশি টাকা ব্যয়ে মেরামতের পর গত ঈদুল আজহার আগে বরিশালের লাহারহাট ফেরিঘাটে পাঠানো হয়।
১৭ মিনিট আগে
রাজশাহীর সরকারি শারীরিক শিক্ষা কলেজের প্রভাষক আব্দুল আলীমকে গত বছরের নভেম্বরে দায়িত্ব দেওয়া হয়েছিল ছাত্র হোস্টেল সুপারের। দায়িত্ব পাওয়ার পরই আর্থিক নয়-ছয়ের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। অভ্যন্তরীণ তদন্তেও অভিযোগের সত্যতা মেলে।
১ ঘণ্টা আগে
আপাতত খাদ্যসহায়তা দেওয়া হচ্ছে। সবার সমন্বিত প্রচেষ্টায় দুর্গতদের পাশে দাঁড়ানো সম্ভব হয়েছে এবং এ সহযোগিতা অব্যাহত থাকবে। চট্টগ্রাম ও কক্সবাজারে দুর্গতদের নৌকা দিয়ে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হচ্ছে। সেনাবাহিনী সেখানে কাজ করছে।
৩ ঘণ্টা আগে
গত কয়েক দিনের টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যায় আটকে পড়া বান্দরবানের ১২২ পরিবারকে উদ্ধার করেছে বিজিবি। প্রতিকূল আবহাওয়া, জলাবদ্ধতা এবং বন্যার প্রবল স্রোত উপেক্ষা করে শুক্রবার রাত থেকে বিজিবি বান্দরবান সেক্টরের কমান্ডার কর্নেল রুবায়াত জামিলের নেতৃত্বে সেক্টর দপ্তরের
৪ ঘণ্টা আগে