
শিক্ষকসংকট নিরসনসহ আট দফা দাবি বাস্তবায়নের দাবিতে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা করেছেন আন্দোলকারী শিক্ষার্থীরা। আজ রোববার দুপুরে কলেজ ক্যাম্পাসের প্রশাসনিক ভবনে তালা দিয়ে শাটডাউন ঘোষণা করেন তাঁরা।
শিক্ষার্থীরা বলেন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজগুলো জন্মলগ্ন থেকে নানা বৈষম্যের শিকার। শিক্ষকসংকট, ন্যূনতম ল্যাব ফ্যাসিলিটি না থাকাসহ বিভিন্ন সমস্যা রয়েছে। এসব সমস্যা সমাধানে আটটি দাবি জানিয়েছেন তাঁরা। সেগুলো হলো, শিক্ষকসংকট স্থায়ীভাবে সমাধান, ল্যাব ও ক্লাসরুম আধুনিকায়ন ও পর্যাপ্ত লোকবল নিয়োগ, ক্যাম্পাসে বরাদ্দ বাড়ানো, তিন মাসের মধ্যে মার্কশিটসহ রেজাল্ট দেওয়া, সেমিস্টার ও রিটেক ফি কমানো, শতভাগ আবাসনব্যবস্থা, ছয় মাসের মধ্যে প্রতিটি সেমিস্টার সম্পন্ন করা, ইম্প্রুভমেন্ট সিস্টেম চালু করা। শিক্ষার্থীরা জানান, দাবিগুলো মেনে না নেওয়া পর্যন্ত শাটডাউন কর্মসূচি চালিয়ে যাবেন তাঁরা।
প্রশাসনিক ভবনে তালা দেওয়ার পরে কলেজে বিভিন্ন কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো. আবদুল কাদের ব্যাপারী বলেন, ‘শিক্ষার্থীদের দাবিগুলোর বিষয়ে এরই মধ্যে আমরা জেলা প্রশাসন ও মন্ত্রণালয়কে জানিয়েছি। বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে। আশা করছি, দ্রুত এর একটা সমাধান পাওয়া যাবে।’

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
২ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
২ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৩ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে