
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় স্কুল মেরামতের নামে সরকারি গাছ কেটেছেন এক আওয়ামী লীগ নেতা। গতকাল শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার দক্ষিণ ভবানীপুর এলাকা থেকে বন বিভাগের পাঁচটি গাছ কাটা হয়।
আওয়ামী লীগের এই নেতার নাম মৃধা মো. মনিরুজ্জামান। তিনি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য শ ম রেজাউল করিমের অনুসারী বলে জানা গেছে।
কেটে নেওয়া গাছের মধ্যে রয়েছে, দুটি মেহগনি ও তিনটি চাম্বল। এ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে স্থানীয় আবুল হোসেন ক্ষোভ প্রকাশ করে আজকের পত্রিকাকে বলেন, ‘এভাবে দিনদুপুরে সরকারি গাছ কীভাবে কেটে ফেললেন আওয়ামী লীগ নেতা?’
স্থানীয়রা সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ ভবানীপুর ওয়ার্ডে আকন বাড়ির সামনে ইন্দুরকানী-কলারণ সড়কের পাশে বন বিভাগের দুটি মেহগনি ও তিনটি চাম্বলগাছ ছিল। গতকাল সকালে ওই সড়কে গাছগুলো আওয়ামী লীগ নেতা মৃধা মো. মনিরুজ্জামান শ্রমিক দিয়ে কেটে নিয়ে যান। এরপর গাছগুলো খণ্ড খণ্ড করে তাঁর প্রতিষ্ঠিত বেসরকারি বিদ্যালয় দক্ষিণ ভবানীপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাখা হয়। পরে গাছগুলো স্কুলের সামনে থেকে সরিয়ে বিভিন্ন স্থানে লুকিয়ে রাখেন আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান।
গাছ কাটার কথা স্বীকার করে আওয়ামী লীগ নেতা মৃধা মো. মনিরুজ্জামান বলেন, ‘ওসি ও ইউএনওর মৌখিক অনুমতি নিয়ে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত স্কুল মেরামতের জন্য গাছগুলো কাটা হয়েছে।’
এ বিষয় ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার জানান, তিনি কাউকেই মৌখিকভাবে গাছ কাটার নির্দেশনা দেননি।
পিরোজপুর জেলা বন কর্মকর্তা নির্ম্মল কুমার দত্ত বলেন, ‘ইন্দুরকানী উপজেলায় প্রধান সড়কের পাশ থেকে বন বিভাগের গাছ কাটার অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু বক্কর সিদ্দিকীর মোবাইল ফোনে একাধিকবার কল দিলে তিনি ফোন রিসিভ করেননি।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
২ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৮ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে