
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় পেয়ারাবাগান ও ভাসমান হাটে ঘুরতে আসা যুবকদের নৌকা থেকে লাউড স্পিকার (সাউন্ডবক্স) জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলার ঐতিহ্যবাহী পেয়ারার হাট ও বাগানে বেড়াতে এসে কেউ যেন লাউড স্পিকারে গানবাজনা চালিয়ে পরিবেশের ক্ষতি না করেন, সে জন্য সবাইকে সতর্ক করেন আদালত।
আজ শুক্রবার (১ আগস্ট) এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন নেছারাবাদ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হান মাহমুদ। তিনি বলেন, ‘বরিশালের বিখ্যাত এই ভাসমান পেয়ারার হাটে প্রতিদিন হাজারো পর্যটক আসেন। কিন্তু কেউ কেউ উচ্চ শব্দে গান বাজানোসহ অশালীন অঙ্গভঙ্গি করে ট্রলারে ঘুরতে এসে পরিবেশ নষ্ট করেন। পর্যটকদের সহযোগিতায় এই প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করাই আমাদের লক্ষ্য। তাই জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলাম জানান, আগামী দিনেও নিয়মিতভাবে এ ধরনের অভিযান চলবে এবং যাঁরা নিয়ম ভঙ্গ করবেন, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরাও প্রশাসনের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তাঁরা বলেন, অতিরিক্ত শব্দের কারণে শুধু প্রকৃতি নয়, বাগানের উৎপাদনেও বিরূপ প্রভাব পড়ছে। তা ছাড়া কিছু তরুণ-তরুণী ট্রলার করে ঘুরতে এসে উচ্চ শব্দে গান বাজিয়ে নাচ-গান করেন। এতে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। তাই প্রশাসনের এই অভিযান অনেক সুফল বয়ে আনবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ মিনিট আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১০ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে