
এবার চপস্টিক দিয়ে ভাত খেয়ে গিনেস ওয়ার্ল্ড বুকে রেকর্ড গড়লেন বরিশালের মেয়ে নুসরাত জাহান নিপা। মাত্র এক মিনিটে ২৭টি ভাত খেয়ে আট বছর পর ইতালির রেকর্ড ভেঙেছেন তিনি। ২০২২ সালের ২ সেপ্টেম্বরে রেকর্ডটি করলেও সনদ পেয়েছেন গেল ডিসেম্বরে।
এর আগে ২০২১ সালের ২৪ সেপ্টেম্বর নিপা এক মিনিটে ৭১টি কয়েন দিয়ে টাওয়ার তৈরি করে বিশ্ব রেকর্ড গড়েছিলেন।
নগরীর কলেজ রোড এলাকার আব্দুর রশিদের মেয়ে নুসরাত জাহান নিপা (২৪) নগরীর এআরএস মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি, সরকারি মহিলা কলেজ থেকে উচ্চমাধ্যমিক এবং অনার্স-মাস্টার্স সরকারি ব্রজমোহন কলেজ থেকে শেষ করেছেন। বর্তমানে বেসরকারি একটি প্রতিষ্ঠানে কর্মরত।
এ বিষয়ে জানতে চাইলে নুসরাত জাহান নিপা আজকের পত্রিকাকে বলেন, ‘এক মিনিটে ২৫টি ভাত খেয়ে ইতালির এক নাগরিক গিনেস ওয়ার্ল্ড বুকে রেকর্ড করেছিলেন, আট বছর পর সেই রেকর্ডটি ভেঙেছি আমি। চপস্টিক দিয়ে বিশ্ব রেকর্ড করাটা কঠিন ছিল। অনেক অনুশীলন করতে হয়েছে। তবে এবারে যাচাই বাছাই শেষে সার্টিফিকেট পেতে অনেকটা সময়ও লেগেছে।’
তিনি বলেন, ‘মূলত ইউটিউব দেখেই এসব ধারণা পেয়েছি, বিশ্ববাসীর কাছে বাংলাদেশকে তুলে ধরতে সামনে নতুন কিছু করার চেষ্টা করব।’
নিপা আরও বলেন, ‘আমার খেলাধুলার বেশ শখ, তবে বরিশালে মেয়েদের জন্য তেমন কোনো ব্যবস্থা নেই। তাই ঘরে বসেই বিশ্বে বাংলাদেশকে তুলে ধরার চেষ্টা করেছি। এ নিয়ে দুইবার বিশ্ব রেকর্ড গড়েছি। এতে বাংলাদেশ ও বরিশালের সম্মান বেড়েছে।’
এদিকে পরপর দুইবার বিশ্ব রেকর্ডে তাঁকে অভিনন্দন জানিয়েছেন পরিচিত জনেরা। কেননা বাংলাদেশে নারী হিসেবে নিপাই দুইবার বিশ্ব রেকর্ড করেছেন।

কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনকালে আটক উপজেলা যুবদলের এক নেতাসহ তিন জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে অভিযান চালিয়ে মাদক সেবনরত...
১১ মিনিট আগে
কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন ১২ দিন পর আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিইউএফএলের কর্মকর্তা এ কে এম সেলিম রেজা চৌধুরী।
১৫ মিনিট আগে
কুমিল্লার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উঠে এসেছে, আইফোন নেওয়ার জন্যই তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। তবে পরিবার বলছে ভিন্ন কথা। এই হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ বা যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন অপ্রতিমের বাবা
১ ঘণ্টা আগে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অশ্লীলতা ছড়ানোর অভিযোগে একটি চরাঞ্চলে গড়ে ওঠা ‘কাশফুলের ঘাট’ নামে একটি চা ও কফি শপ গুঁড়িয়ে দিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে আস্তানাটি গুঁড়িয়ে দেওয়া হয়। দুর্গম এলাকায় অসামাজিক কার্যকলাপের এই কেন্দ্রটি বন্ধ হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়
১ ঘণ্টা আগে