
করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় দেওয়া কঠোরতম লকডাউনের নির্দেশনা ভেঙে জনসমাগম করে বৌভাত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়নে। গতকাল শুক্রবার দুপুরে খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে বন্ধ করে দিয়েছে সব আয়োজন।
জানা গেছে, প্রায় ছয় মাস আগে লেবুবুনিয়া গ্রামের শাহজাহান খানের মেয়ের সঙ্গে একই এলাকার নেছারুদ্দিন বাচ্চুর ছেলের বিবাহ হয়। গতকাল শুক্রবার কনের বাড়িতে বউভাতের আয়োজন করা হয়। ওই দিন মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. তানিয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে ওই বৌভাতের অনুষ্ঠান পণ্ড করে দেওয়া হয়। পাশাপাশি বরপক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. তানিয়া ফেরদৌস বলেন, প্যান্ডেল করে ২০০ মানুষকে দাওয়াত দিয়ে বিয়ের আয়োজন করেছিল কনেপক্ষ। শুক্রবার দুপুরে লোকজন জড়ো হতে শুরু করলে তাদের কাছে খবর যায়। তাৎক্ষণিক মির্জাগঞ্জ থানার পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে বিয়ের সব আয়োজন বন্ধ করে দেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
৪৩ মিনিট আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
১ ঘণ্টা আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
২ ঘণ্টা আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
২ ঘণ্টা আগে