
বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের খেয়াঘাট এলাকায় একটি যাত্রা প্যান্ডেল ভাঙচুর করে তাতে অগ্নিসংযোগ করা হয়েছে। শুক্রবার (১৩ জুন) রাত ৯টার দিকে ‘তৌহিদি জনতা’ নামে শতাধিক লোক হামলা চালায়। এ সময় যাত্রাপ্যান্ডেল ও অন্যান্য কাঠামো ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, কেদারপুর খেয়াঘাটসংলগ্ন এলাকায় পহেলা বৈশাখ থেকে শুরু হয়ে মাসব্যাপী একটি বৈশাখী মেলা চলে। বৈশাখী মেলা শেষ হওয়ার পর থেকে সেখানে যাত্রা ও পুতুলনাচের আড়ালে অশ্লীল নৃত্য ও রাতভর জুয়ার আয়োজন করা হচ্ছিল বলে অভিযোগ ওঠে। জনবিক্ষোভের মুখে মেলার অন্যান্য কার্যক্রম বন্ধ করে শুধু যাত্রা চালু রাখা হয়।
পরে ঈদকে কেন্দ্র করে ‘ঈদ আনন্দ মেলা’ আয়োজনের জন্য জেলা প্রশাসকের দপ্তরে আবেদন করা হয়। মেলায় পুতুলনাচসহ বিভিন্ন স্টল নির্মাণের কাজও শুরু হয়। তবে ‘বরিশাল সোসাইটি’ নামে একটি সংগঠন মেলার অনুমতি না দেওয়ার জন্য পাল্টা আবেদন করে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।
শুক্রবার রাতে দেড় শতাধিক লোক লাঠিসোঁটা নিয়ে মেলায় হামলা চালায়। তারা মেলার স্থাপনাগুলো ভাঙচুর করে এবং যাত্রার প্যান্ডেলে আগুন ধরিয়ে দেয়।
এ ঘটনার সত্যতা স্বীকার করে স্থানীয় ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ইব্রাহিম বিশ্বাস জানান, বৈশাখী মেলা বন্ধ হওয়ার পর রাতে কেবল গানের আয়োজন চলছিল। শুক্রবার রাতে একটি দল এসে সবকিছু ভেঙে ফেলে এবং আগুন ধরিয়ে দেয়।
মেলা কমিটির সভাপতি ও বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সিজন সিকদার বলেন, ‘আমরা ঈদ আনন্দ মেলার অনুমতি না পাওয়ায় দুই দিন আগেই সব বন্ধ করে দিয়েছিলাম। এর পরও রাতে কিছু উশৃঙ্খল লোক এসে স্থাপনাগুলো ভাঙচুর করে আগুন দিয়েছে।’
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা ফিরে এলে বিস্তারিত জানা যাবে।’

ডিজেল সংকটের কারণে চট্টগ্রামের বেসরকারি কনটেইনার ডিপোগুলোর কার্যক্রমে বিঘ্নের আশঙ্কা তৈরি হয়েছে। রাষ্ট্রায়ত্ত তেল বিপণন কোম্পানিগুলো চাহিদামতো ডিজেল সরবরাহ না করায় রপ্তানি পণ্য পরিবহন ও প্রক্রিয়াজাতকরণে সমস্যা দেখা দিতে পারে বলে সংশ্লিষ্টরা সতর্ক করেছেন। এতে দেশের রপ্তানি প্রবাহের পাশাপাশি...
১ মিনিট আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বন্ধ ক্যাম্পাসে হঠাৎ প্রায় অর্ধশত গাছ কাটার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করছেন শিক্ষার্থীরা। পরিবেশের ক্ষতি ও ক্যাম্পাসের সবুজ-সৌন্দর্য নষ্ট হওয়ার অভিযোগ তুলে প্রশাসনের সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছেন তাঁরা।
১ ঘণ্টা আগে
খুলনা নগরে চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক কারবারে জড়িত ৪৭৫ জনের তালিকা তৈরি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। তালিকায় ২৮ চাঁদাবাজ, ৪৭ সন্ত্রাসী এবং প্রায় ৪০০ মাদক কারবারির নাম রয়েছে। সূত্র জানিয়েছে, ঈদের পর তাদের বিরুদ্ধে যৌথ অভিযান শুরু হবে।
১ ঘণ্টা আগে
জ্বালানি তেলের সংকটে বরগুনার উপকূলীয় উপজেলা পাথরঘাটায় মাছ ধরার শত শত ট্রলার বন্ধ হয়ে গেছে। গভীর সমুদ্রে মাছ শিকার করতে যেতে পারছেন না কয়েক হাজার জেলে। ফলে ঈদুল ফিতরের আগে বড় ধরনের আর্থিক অনিশ্চয়তায় পড়েছে এসব জেলে পরিবার, ট্রলারমালিক ও মাছের আড়তদারেরা।
১ ঘণ্টা আগে