
বরিশালের হিজলায় এক আওয়ামী লীগ নেতাকে ‘অপমান’ করায় অপর নেতার কর্মীর ওপর হাসপাতালে রক্তদানের সময় হামলা হয়েছে। একপর্যায়ে দুই গ্রুপ সংঘর্ষে জড়ায়। এতে উভয় গ্রুপের মোট ৭ জন গুরুতর আহত হয়েছেন।
আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে (সেবাচিম) পাঠানো হয়েছে।
আহতরা হলেন সালাউদ্দিন সিকদারের ছেলে মাসুদ সিকদার (২৪), জাহাঙ্গীর দরজির ছেলে আনিস (৩০), এনায়েত হোসেন হাওলাদারের ছেলে আম্মান হাওলাদার (২৬), বরকত সিকদার (৩২), মৃত আবদুর রহমান হাওলাদারের ছেলে আলমগীর হাওলাদার (৫৫), সোলাইমান হাওলাদার (৫০) ও আলমগীর হাওলাদারের ছেলে সোয়েব হাওলাদার (১৮)।
জানা গেছে, স্থানীয় এমপি পংকজ নাথের অনুসারী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এনায়েত হোসেন হাওলাদার ও সাম্মী আহমেদের অনুসারী হিরণ হাওলাদারের মধ্যে এ সংঘর্ষ।
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলা রেমিডি মেডিকেল সার্ভিসের ভেতরে এ সংঘর্ষ হয়। সংঘর্ষের সূত্রপাত নিয়ে উভয় পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ করেছে।
হাসপাতালে রক্তদানের সময় হামলার শিকার ও হিজলা সরকারি কলেজ ছাত্রলীগের সদস্য মাসুদ সিকদার বলেন, ‘রেমিডি মেডিকেল সার্ভিসে এক রোগীকে রক্তদানের সময় আলমগীর হাওলাদার ও তাঁর ভাই সোলাইমান হাওলাদারসহ কয়েকজন আমার ওপর হামলা চালায়। এ সংবাদ পেয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন হাওলাদারের ছেলে আম্মান লোকজন নিয়ে ঘটনাস্থলে আসলে তাঁদের ওপরও হামলা চালায়।’
প্রত্যক্ষদর্শী ও হাসপাতালে চিকিৎসাধীন জান্নাতের বাবা বেলায়েত চৌকিদার বলেন, ‘মাসুদ সিকদার আমার মেয়েকে রক্ত দেওয়ার সময় ৫-৬ জন লোক এসে তাঁকে এলোপাতাড়ি মারপিট শুরু করে। তখন তিনি নিজ এলাকার ইউপি সদস্য রুমা বেগমকে ফোন দিয়ে বিষয়টি জানান।’
এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন হাওলাদার বলেন, ‘গত সোমবার হিজলা সরকারি কলেজে বরজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিরণ হাওলাদারের সঙ্গে আমার লোকজনের বাগ্বিতণ্ডা হয়। তখন তাঁরা হামলা করতে না পেরে আজকে এ হামলা চালিয়েছে।’
এ বিষয়ে বরজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিরণ হাওলাদার বলেন, ‘সেদিন কলেজে এনায়েত হাওলাদারের লোকজন আমাদের অপমান করে। আজকের হামলার বিষয়ে আমি কিছুই জানি না। ঘটনা শুনে হাসপাতালে এসে দেখি আমার দুই ভাই ও ভাতিজা গুরুতর আহত।’
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবাইর জানায় দুই গ্রুপের সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ সংবাদ শুনে তাৎক্ষণিক হাসপাতালে গিয়েছি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার চেয়ারম্যানঘাটা আবু জাফর রোড এলাকায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত উত্তেজনা, সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
৩১ মিনিট আগে
কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে এবং সরকারি খাদ্যশস্যের মজুত বাড়াতে ঠাকুরগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে চলতি মৌসুমের বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান। জেলার পাঁচটি উপজেলায় একযোগে এই কর্মসূচি চালু করা হয়েছে।
১ ঘণ্টা আগে
বান্দরবানের থানচি উপজেলার দুর্গম রেমাক্রী ইউনিয়নে হামের প্রাদুর্ভাবের পর এবার কয়েকটি পাহাড়ি গ্রামে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। স্থানীয় ফার্মেসিগুলোতে স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধের সংকট দেখা দেওয়ায় চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। এতে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
১ ঘণ্টা আগে
আরিফুলের সহকর্মী কনস্টেবল আব্দুল লতিফ জানান, বেতার শাখার দোতলার একটি কক্ষে তাঁরা থাকতেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে আরিফুলকে তাঁর কক্ষের বিছানায় শুয়েছিলেন। আজ সকালে তাঁকে ওই কক্ষে দেখা যায়নি।
১ ঘণ্টা আগে