
বরিশালের আগৈলঝাড়ায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ছয়জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাত ৯টায় উপজেলার রাজিহার ইউনিয়নের গোয়াইল ও পূর্ব গোয়াইল গ্রামে সমাজে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এদিকে গোয়াইল গ্রামের জগদীশ সিকদারের ছেলে আহত সতীশ সিকদার জানান, ‘পূর্ব গোয়াইল গ্রামের নীল রতন হালদারের ছেলে আবেল হালদার ও গবিন্দ বাড়ৈর ছেলে পঙ্কজ বাড়ৈ আমাদের গ্রামে এসে সমাজে নেতৃত্ব দেওয়ার বিষয়ে বাগ্বিতণ্ডা করে। এ সময় তাদের হামলায় আমি, দুলাল হালদার ও লিটন হালদার আহত হই।’
অন্যদিকে পাল্টা দোষারোপ করে পূর্ব গোয়াইল গ্রামের আবেল হালদার জানান, ‘সমাজে নেতৃত্ব নিয়ে গোয়াইল গ্রামের সতীশ সিকদারের সঙ্গে বাগ্বিতণ্ডার একপর্যায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় গবিন্দ বাড়ৈ, পঙ্কজ বাড়ৈ ও আমি আহত হই।’
এদের মধ্যে আহত সতীশ সিকদার, আবেল হালদার ও পঙ্কজ বাড়ৈকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সতীশ সিকদারের পক্ষ থেকে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, হামলা-সংঘর্ষের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

আছিয়ার নানী বলেন, ‘আমরা যদি সুষ্ঠু বিচারই না পাই, তাহলে আমার নাতনিকে ফিরিয়ে দিক। নাতনিকে তো আর ফিরে পাব না। তাই অন্তত আমরা ন্যায়বিচার চাই।’
৮ মিনিট আগে
পরিদর্শন শেষে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়। তবে কোনো দেশের পানির গেট খুলে দেওয়ার কারণে যাতে বাংলাদেশ আকস্মিক বন্যার মুখে না পড়ে, সে বিষয়ে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।
১৭ মিনিট আগে
গত ১৫ আগস্ট সন্ধ্যায় ধানগড়া বাজারে প্রস্তাবিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) জায়গা নির্ধারণ নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন সংসদ সদস্য আয়নুল হক। সভা শেষে গাড়িবহর নিয়ে ফেরার পথে তাঁর গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে সংসদ সদস্য অক্ষত থাকলেও তাঁর গাড়ির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।
২২ মিনিট আগে
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে যে গাড়ি শামীমকে চাপা দিয়েছে, সেটি জব্দ করা সম্ভব হয়নি। এমনকি গাড়িটি কী ধরনের, সেটিও এখনো নিশ্চিত হওয়া যায়নি।
২৫ মিনিট আগে