
জার্মান সংবাদ সংস্থা ডিপিএর বাংলাদেশ প্রতিনিধি ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি নজরুল ইসলাম মিঠুর মা হাসিনা বেগম মারা গেছেন।
আজ সোমবার (১৮ আগস্ট) দুপুরে বরগুনার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।
হাসিনা বেগমের আরও এক সন্তান চ্যানেল আইয়ের জয়েন্ট অ্যাসাইনমেন্ট এডিটর তারিকুল ইসলাম মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামীকাল মঙ্গলবার সকাল ৯টায় বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক করবস্থানে তাঁকে দাফন করা হবে।
হাসিনা বেগম আট সন্তানের জননী। চার ছেলে ও চার মেয়ে। সন্তানদের মধ্যে মেয়ে তাসলিমা বেগম, মুসলিমা বেগম, যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. আসমা বেগম ও লাকুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা আক্তার।
আর ছেলে জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত ডিজিএম মো. শহীদুল ইসলাম, জার্মান সংবাদ সংস্থা ডিপিএর বাংলাদেশ প্রতিনিধি ও ডিআরইউর সাবেক সভাপতি নজরুল ইসলাম মিঠু, চ্যানেল আইয়ের জয়েন্ট অ্যাসাইনমেন্ট এডিটর তারিকুল ইসলাম মাসুম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল ইসলাম।
সাংবাদিক তারিকুল ইসলাম মাসুমের মায়ের মৃত্যুতে পাথরঘাটা প্রেসক্লাব শোক প্রকাশ করেছে।

খুলনা বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ৭ হাজারের কাছাকাছি চলে গেছে। এখানে দিন দিন ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক রূপ ধারণ করেছে। সরকারি হিসাবের তুলনায় আক্রান্তের সংখ্যা কয়েক গুণ। হাসপাতালগুলোতে রোগীদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্য বিভাগ। মশকনিধন কার্যক্রম জোরদার করা হলেও কোনো কাজ হচ্ছে না।
১৫ মিনিট আগে
রংপুরের কাউনিয়ায় কর্মহীন ও দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার তিস্তা সেতু সংলগ্ন নদীর পাড়ে জেলা পরিষদের উদ্যোগে এ খাদ্য সহায়তা দেওয়া হয়।
২ ঘণ্টা আগে
বারণই নদে মাছ মরে ভেসে ওঠার ঘটনায় তিন সদস্য তদন্ত কমিটি বারণই নদ পরিদর্শন করে ৪টি স্থান নদের পানির নমুনা সংগ্রহ করেছি। পানি ল্যাবে পরীক্ষা করে মাছ মরে ভেসে ওঠার প্রকৃত কারণ উদ্ঘাটন করা যাবে। আর বারণই নদে ৮টি স্থানে মাছের...
২ ঘণ্টা আগে
তাঁদের বাসা দারুস সালাম মাদবর বাড়ি মসজিদের পাশে। তাঁর বাবা আব্দুল মান্নান দিনমজুরের কাজ করেন। রাতে তার মা জেসমিন টিনশেড ঘরে জানালার পাশে বসে টিভি দেখছিলেন। এ সময় জানালার বাইরে থেকে কে বা কারা গুলি করে। সেই গুলি এসে তাঁর মায়ের ডান হাতে লাগে...
২ ঘণ্টা আগে