
বরগুনার বিষখালী, বলেশ্বর ও পায়রা নদীতে নির্বিচারে মারা পড়ছে ইলিশের পোনা বা জাটকা। নিষিদ্ধ বাঁধা, গোপ, বেহেন্দি ও কারেন্ট জালে এগুলো শিকার করা হচ্ছে। দেড়-দুই ইঞ্চি লম্বা এসব মাছকে এলাকার হাট-বাজারে ‘চাপিলা’ বলে বিক্রি করছেন জেলেরা। সেই সঙ্গে শুঁটকি বানানো হচ্ছে।
মাছের পোনা সংরক্ষণে মৎস্য আইন অনুযায়ী, সোয়া চার ইঞ্চির কম পরিধির ফাঁসের জাল ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অথচ নদীগুলোতে জেলেরা আধা ইঞ্চির কম থেকে পৌনে এক ইঞ্চি পরিধির ফাঁসের জাল ব্যবহার করে জাটকাসহ নানা ছোট মাছ নিধন করছেন। যা শহরসহ বিভিন্ন গ্রামগঞ্জের হাট-বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে।
পাথরঘাটা সদর ইউনিয়নের জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ ইউনিয়নে তিন শতাধিক নৌকায় করে জাল দিয়ে মাছ ধরা হয়। এসব জালে এখন বিভিন্ন প্রজাতির মাছের সঙ্গে ধরা পড়ছে ইলিশের পোনা। যা হাট-বাজার এবং শুঁটকিপল্লিতে সরবরাহ করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, বাঁধা জালে নদীতে প্রচুর পরিমাণে ইলিশের পোনা মারা পড়ছে। জেলেরা খুব ছোট পোনাগুলো নদীতে ফেলে দিয়ে আসে। দেড়-দুই ইঞ্চি আকারের পোনাগুলো প্রকাশ্যে খোলা ডাকে বিক্রি করছে। প্রতিদিন কী পরিমাণ পোনা নিধন হচ্ছে, তা নিজের চোখে না দেখলে কল্পনা করাও কঠিন। প্রশাসন যদি কঠোর নজরদারি না করে তাহলে ইলিশসম্পদ রক্ষা করা সম্ভব হবে না। আগামী মৌসুমে ইলিশ মাছ আহরণে চরম সংকট দেখা দেবে।
সদর ইউনিয়নের রুহিতা গ্রামের জাকির হোসেন অভিযোগ করেন, সংশ্লিষ্ট কর্মকর্তাদের হাত করে প্রতিদিন প্রকাশ্যে অবৈধ জাল দিয়ে মাছের পোনা ধ্বংস করা হচ্ছে। কাকচিড়া ইউনিয়নের বাসিন্দা আল আমিন পাথরঘাটা প্রেসক্লাবে এসে অভিযোগ করেন, এভাবে ছোট মাছ নিধনে বাধা দিলে জেলেরা হুমকিধমকি দেন।
এ নিয়ে কথা হলে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, এভাবে অবৈধ জাল দিয়ে পোনা শিকার করলে ইলিশের বংশ ধ্বংস হয়ে যাবে। নদ-নদীতে পানি থাকবে কিন্তু মাছ থাকবে না।
পোনা শিকার রোধে বিষয়ে জানতে চাইলে জেলা মৎস্য কর্মকর্তা মো. মহসীন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা গত মাস থেকে এখন পর্যন্ত ৫০টির বেশি অভিযান পরিচালনা করেছি। যেহেতু জেলায় তিনটি নদী আর আমাদের জনবল কম, ফলে সব জায়গায় পৌঁছানো আমাদের পক্ষে অনেক সময় সম্ভব নয়। এই সুযোগে অসাধু জেলেরা ইলিশের পোনা ধরে চাপিলা বলে গোপনে বিক্রি করছে। আমরা নদীতে টহল জোরদার করেছি।’
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রোকনুজ্জামান খান বলেন, ‘বিভিন্ন এলাকার অসাধু জেলেরা অবৈধ জাল দিয়ে ইলিশসহ নানা জাতের পোনা নিধন করছেন। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’

জ্বালানি তেলের সংকটের সুযোগে রাজশাহী ও গাজীপুরের কালীগঞ্জে তেল মজুত ও কালোবাজারির অভিযোগ উঠেছে। রাজশাহীতে ফিলিং স্টেশনের কর্মচারীদের সঙ্গে যোগসাজশ করে অতিরিক্ত তেল সংগ্রহ করে চড়া দামে বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
১ ঘণ্টা আগে
পার্ক ভিউ হসপিটাল লিমিটেডের অষ্টম বার্ষিক সাধারণ সভা (এজিএম) এস. খালেদ রোডের চট্টগ্রাম ক্লাবে সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শেয়ারহোল্ডার এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন...
৪ ঘণ্টা আগে
হজযাত্রীদের ভ্রমণপ্রক্রিয়া সহজ ও নির্বিঘ্ন করতে ‘রোড টু মক্কা’ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার (১৭ এপ্রিল) রাত ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই কার্যক্রমের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।
৪ ঘণ্টা আগে
হাসপাতাল থেকে ফিরে অলৌকিকভাবে সায়েম আবার জীবিত হতে পারেন– এ বিশ্বাস থেকে তাঁকে দাফন না করে বাড়ির উঠানে রেখে বিভিন্ন স্থান থেকে সাপুড়ে ও ওঝা দিয়ে ঝাড়ফুঁক দেওয়া হয়েছিল। পরে ব্যর্থ হয়ে দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়...
৫ ঘণ্টা আগে