
দেশে এমন কোনো নদী বা জলাধার নেই যা দখলদারদের লোভের শিকার হয়নি। দখলদারদের লোভের কারণে খুলনা বিভাগের ৩৭টি নদী এখন সংকটাপন্ন। এর মধ্যে ২১টি নদী প্রবহমান নেই ও সাতটি নদী আংশিক প্রবহমান।
আজ শুক্রবার বাগেরহাটের মোংলা ও পশুর নদের মোহনায় নদী পরিদর্শন ও অবস্থান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এ তথ্য জানান। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), সুন্দরবন রক্ষায় আমরা ও পশুর রিভার ওয়াটারকিপারের আয়োজনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
‘আমাদের নদীগুলো, আমাদের ভবিষ্যৎ’ স্লোগানে সকাল ৭টার দিকে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখ। প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ মো. সেলিম।
অনুষ্ঠানে জানানো হয়, দেশে মোট নদীর সংখ্যা ১ হাজার ৮। এর মধ্যে খুলনা বিভাগে নদ-নদীর সংখ্যা ১৩৮। বিষ দিয়ে মাছ নিধনের ফলে সুন্দরবনের নদ-নদীর জলজ প্রাণী ও জীববৈচিত্র্য অস্তিত্বর সংকটে পড়েছে।
প্রধান অতিথি অধ্যক্ষ সেলিম বলেন, ‘আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ হিসেবে গড়ে উঠেছে নদ-নদীগুলো। গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা, পদ্মা, যমুনা, পশুর, রূপসা, সুরমা, তিস্তাসহ অসংখ্য নদীর বিস্তৃত জালিকা বাংলাদেশের প্রাণ। কিন্তু জলবায়ু পরিবর্তন, উজানের দেশগুলোর পানি প্রত্যাহার, দূষণ, দখল, অপরিকল্পিত উন্নয়ন ও প্রশাসনিক দুর্বলতার কারণে বাংলাদেশের নদীগুলো আজ অস্তিত্ব সংকটে পড়েছে।’
এ সময় নারীনেত্রী কমলা সরকার জানান, রামপাল বিদ্যুৎকেন্দ্রের দূষণের ফলে সুন্দরবনের নদ-নদীর মাছে বিষাক্ত পদার্থ পাওয়া যাচ্ছে, যা মানবদেহের জন্য ক্ষতিকর। নদী ও সুন্দরবন বিনাশী রামপাল বিদ্যুৎকেন্দ্র বন্ধ করা এখন সময়ের দাবি।
অনুষ্ঠানের সভাপতি নূর আলম বলেন, শিল্প বর্জ্য, প্লাস্টিক বর্জ্য, জাহাজের বর্জ্য এবং কৃষি রাসায়নিকের কারণে নদীদূষণ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। জলবায়ু পরিবর্তন বাংলাদেশের নদীগুলোর অস্তিত্ব সংকটের আরেকটি প্রধান কারণ। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং লবণাক্ততার কারণে উপকূলীয় নদীগুলোর পানি ব্যবহারের অনুপযুক্ত হয়ে পড়ছে। যা কৃষি ও সুপেয় পানির সংকট বাড়াচ্ছে। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে গঙ্গার পানি প্রবাহ হ্রাসের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাবে সুন্দরবনের নদীগুলোতে লবণাক্ততা বাড়ছে। এর ফলে ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন ধ্বংস হচ্ছে।
এ সময় আরও বক্তব্য দেন পরিবেশ যোদ্ধা মোস্তাফিজুর রহমান মিলন, ধরার নেতা মোল্লা আল মামুন, সুন্দরবন রক্ষায় আমরার নাজমুল হক, পরিবেশকর্মী ইদ্রিস ইমন, নদী কর্মী হাছিব সরদার, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার ডলার মোল্লা ও মেহেদী হাসান।

বন্দরের বহির্নোঙরে সিঙ্গাপুরের পতাকাবাহী ‘এমভি ক্রিমসন গ্রেস’ নামে জাহাজ থেকে পড়ে এক বাংলাদেশি নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। রোববার সকালে আলফা অ্যাঙ্করেজে থাকা ১৯৯ দশমিক ৯৮ মিটার লম্বা এবং ৩২ দশমিক ২৪ মিটার প্রস্থের জাহাজটি থেকে ইয়াসিন (৫০) নামের ওই লোক সাগরে
৮ মিনিট আগে
ফ্যামিলি কার্ড শুমারিতে জনবল নিয়োগে বরিশাল সদর উপজেলায় অনিয়মের অভিযোগ উঠেছে। এই অভিযোগে আজ রোববার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে তাঁকে অবরুদ্ধ করে রাখেন ছাত্রদলের একদল নেতা-কর্মী। এ নিয়ে সেখানে উত্তেজনা দেখা দেয়।
১১ মিনিট আগে
গাইবান্ধার পলাশবাড়ীতে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার (জাসাস) এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত জমির উদ্দীন সরকার জনিকে একমাত্র আসামি করে একটি মামলা করেছেন তাঁরই শ্বশুর ছামছুল ইসলাম। ঘটনার পর ওই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের আনোয়ারায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল করার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। আজ রোববার দুপুরে আনোয়ারা থানার উপপরিদর্শক (এসআই) মো. ইমাম হোসেন বাদী হয়ে মামলাটি করেছেন। মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সচিব রিদোয়ানুল করিম চৌধুরী সায়েমসহ ৪৪ জন
১ ঘণ্টা আগে