
রাজবাড়ীতে রাবেয়া বিগ বাজারের সাবেক মালিক মো. আজাদ মোল্লা ও আব্দুর রাজ্জাক লিটনের বিরুদ্ধে ২ কোটি টাকার আর্থিক প্রতারণা ও জালিয়াতির অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার বিকেলে ভুক্তভোগী ব্যবসায়ী ও আইয়ুব হিলটপ সুপার মার্কেটের ব্যবস্থাপনা পরিচালক মো. নূর হোসেন রাজবাড়ী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতির কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ দেন।
লিখিত অভিযোগে নূর হোসেন দাবি করেন, রাবেয়া বিগ বাজারের মালিক মো. আজাদ মোল্লা, লিটন মোল্লা এবং তাঁদের সহযোগী মনিরুজ্জামান মনির আর্থিক প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে দুই কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।
অভিযোগে বলা হয়, রাবেয়া বিগ বাজার নামে একটি প্রতিষ্ঠান থেকে ২ কোটি টাকার বিনিময়ে একটি সম্পূর্ণ মার্কেট প্রোডাক্টস কেনার চুক্তি করেন আইয়ুব হিলটপ সুপার মার্কেটের ব্যবস্থাপনা পরিচালক নূর হোসেন। চুক্তির মধ্যে বিভিন্ন কোম্পানির ৮টি ফ্রিজ, কোম্পানির নিজস্ব র্যাক, মিরর ও ডেকোরেশনও অন্তর্ভুক্ত ছিল।
নূর হোসেনের অভিযোগ, চুক্তির সময় আজাদ মোল্লা ও লিটন মোল্লা আশ্বস্ত করেছিলেন, সিস্টেমে যা দেখানো হয়েছে, সেই অনুযায়ী সব মালামাল মার্কেটে মজুদ রয়েছে। কোনো পণ্য কম থাকলে পরে তা পূরণ করে দেওয়া হবে। তবে চুক্তির কয়েকদিন পর দেখা যায়, নির্ধারিত পণ্যের তুলনায় অনেক পণ্য কম রয়েছে। বিষয়টি জানানো হলেও তারা পণ্য বুঝিয়ে না দিয়ে সময়ক্ষেপণ করেন।
অভিযোগে আরও বলা হয়, পরে জানা যায় মার্কেটে প্রায় ৩৮ লাখ টাকার পণ্য কম রয়েছে। কয়েকদিন পর ৮টি ফ্রিজ ও ফার্নিচার-সংক্রান্ত কোম্পানির লোকজন এসে জানান, এসব পণ্য আজাদ ও লিটনের বিক্রি করার অধিকার ছিল না। নূর হোসেনের ভাষ্য, এটি ‘ভয়াবহ জালিয়াতি ও প্রতারণা।’
মো. নূর হোসেন বলেন, ‘আমার প্রবাসে থাকা ভাই মো. আইয়ুব রাজবাড়ীতে কর্মসংস্থান সৃষ্টির জন্য ব্যবসা করতে চেয়েছিলেন। এরপর রাবেয়া বিগ বাজারের সঙ্গে দুইটি চুক্তি করেন। বর্তমানে সেই চুক্তি মানতে নারাজ রাবেয়া বিগ বাজারের মালিক আজাদ মোল্লা ও লিটন মোল্লা। তাঁরা আমাদের সঙ্গে ভয়ঙ্কর প্রতারণা করেছে। এখন তাঁরা বিভিন্নভাবে আমাকে হত্যার হুমকি দিচ্ছেন। আমরা বিষয়টির প্রতিকার চেয়ে রাজবাড়ীতে ব্যবসায়ীদের সর্বোচ্চ সংগঠন রাজবাড়ী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতির কাছে লিখিত অভিযোগ দিয়েছি।’
রাজবাড়ী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ইমামুল করিম জকি বলেন, ‘ আজ বিকালে আমার দপ্তরে আইয়ুব হিলটপের ব্যবস্থাপনা পরিচালক একটি লিখিত অভিযোগ দিয়েছেন। আমি বর্তমানে ঢাকায় রয়েছি। রাজবাড়ী এসে তাঁর অভিযোগ পর্যালোচনা করা হবে।’
অভিযোগের বিষয়ে রাবেয়া বিগ বাজারের মালিক আব্দুর রাজ্জাক লিটন বলেন, ‘আমরা ব্যবসা প্রতিষ্ঠান রাবেয়া বিগ বাজারটি প্রবাসী ব্যবসায়ী আইয়ুবের কাছে ২ কোটি টাকায় চুক্তিতে বিক্রি করেছিলাম। তাঁরা আমাকে ১ কোটি টাকা পরিশোধ করেছেন। বাকি ১ কোটি টাকার একটি চেক দিয়েছেন। ব্যাংক চেকটি ডিজঅনার করে দিয়েছে। আমি তাঁদেরকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছি।’

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে খানাখন্দ আধা কিলোমিটার। তবে এই খানাখন্দই ভোগাচ্ছে। তিন মাস ধরে চলা অস্থায়ী সংস্কারের কারণে ওই অংশে যানজট লেগেই থাকছে। গতকাল শুক্রবার সকালে প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ যানজটে আটকা পড়ে শত শত যানবাহন ও হাজারো যাত্রী।
৫ ঘণ্টা আগে
কুড়িগ্রাম শহরের যানজট নিরসনে প্রশস্ত হচ্ছে শাপলা চত্বর। গত বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন শাপলা চত্বরের পূর্ব প্রান্তের বর্ধিত অংশের প্রায় ১৫ ফুট স্থান নিয়ে চত্বরটি প্রশস্তকরণ কাজ শুরু করেছে সড়ক বিভাগ ও পৌর প্রশাসন।
৫ ঘণ্টা আগে
নওগাঁর বদলগাছীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) একটি পাকা সড়ক নির্মাণ প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকল্পের নকশায় পুরো সড়ক অন্তর্ভুক্ত থাকলেও বাস্তবে শেষ প্রান্তের প্রায় ৫০ মিটার অংশ নির্মাণ করা হচ্ছে না।
৫ ঘণ্টা আগে
দীর্ঘমেয়াদি বিষণ্নতা, সম্পর্কের টানাপোড়েন, পারিবারিক সংকট, একাকিত্ব, ভবিষ্যৎ ও কর্মসংস্থান নিয়ে অনিশ্চয়তায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বাড়ছে মানসিক সংকট। এতে মানসিক স্বাস্থ্যসেবা নেওয়ার প্রবণতাও ধারাবাহিকভাবে বাড়ছে।
৬ ঘণ্টা আগে