
বগুড়ায় সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার কর্মসূচিতে হামলা হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের সাতমাথা মোড় ও শহীদ খোকন পার্ক এলাকায় এ হামলা হয়। ফ্যাসিবাদবিরোধী মঞ্চের নেতা-কর্মীদের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছে আয়োজক সংগঠন উদীচী শিল্পীগোষ্ঠী।
হামলায় অন্তত সাতজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে উদীচী শিল্পীগোষ্ঠী ও ছাত্র ইউনিয়নের নেতা-কর্মী রয়েছেন। উদীচী শিল্পীগোষ্ঠীর বগুড়া জেলা কার্যালয়েও হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে।
বগুড়া উদীচীর সাধারণ সম্পাদক সাহেদুর রহমান বিপ্লব বলেন, ‘আমরা কর্মসূচির স্থান পরিবর্তন করলেও হামলাকারীরা সেখানে এসে পুলিশের উপস্থিতিতেই হামলা চালায় এবং আমাদের অফিসের ব্যানার ছিঁড়ে ফেলে এবং দরজা ভেঙে ফেলার চেষ্টা করে।’
এদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা দাবি করেছেন, এ ঘটনার সঙ্গে তাঁদের কোনো সংশ্লিষ্টতা নেই।
বগুড়া জেলা এনসিপির সংগঠক আহমেদ সাব্বির বলেন, ফ্যাসিবাদবিরোধী মঞ্চের ডাকে আয়োজিত সমাবেশে এনসিপির কোনো সম্পৃক্ততা নেই।
অভিযোগের বিষয়ে ফ্যাসিবাদবিরোধী মঞ্চের কোনো নেতার বক্তব্য পাওয়া যায়নি।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান আজকের পত্রিকাকে বলেন, উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে মিল রেখে খোকন পার্কে জাতীয় সংগীত গাওয়ার আয়োজন করা হয়। একই সময়ে সেখানে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও উপস্থিত ছিলেন। পরে টেম্পল রোডে অবস্থিত উদীচীর কার্যালয় ভাঙচুরের চেষ্টা হলে পুলিশ তাতে বাধা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার খালুয়া দাখিল মাদ্রাসায় দীর্ঘদিন ধরে ১১ জন শিক্ষকের পদ শূন্য রয়েছে। ১০ জন শিক্ষক দিয়ে ৪১৩ জন শিক্ষার্থীর পাঠদান চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে মাদ্রাসা কর্তৃপক্ষকে। শিক্ষকসংকটের পাশাপাশি পর্যাপ্ত শ্রেণিকক্ষ, ওয়াশব্লক ও যাতায়াতের উপযোগী সড়ক না থাকায় শিক্ষার্থী ও শিক্ষকদের
৭ মিনিট আগে
মুন্সিগঞ্জের শ্রীনগরে র্যাব পরিচয়ে এক স্বর্ণ ব্যবসায়ীকে ডাকাতির প্রস্তুতিকালে দুই চাকরিচ্যুত সেনাসদস্যসহ সাতজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। তাঁদের কাছ থেকে র্যাবের কটি, ভুয়া পরিচয়পত্র, ওয়াকিটকি, খেলনা পিস্তলসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
৯ মিনিট আগে
ধর্ষণ মামলার আসামির বিচার না চেয়ে আসামিকে স্বামী হিসেবে পেতে চান এক নারী (৩০)। এ জন্য ঝালকাঠির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হট্টগোল ও বিষ খেয়ে আত্মহত্যার হুমকি দিয়েছেন তিনি।
১৫ মিনিট আগে
গ্রেপ্তার ২৭ জনকে সন্ধ্যা ৭টার পর আদালতে হাজির করে পল্টন থানা-পুলিশ। তাদের ফৌজদারি কার্যবিদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল ইসলাম আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করেন...
২০ মিনিট আগে