
জুলাই শহীদ দিবস উপলক্ষে নওগাঁর বদলগাছীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা জুলাইয়ের গণ-আন্দোলনে নিহতদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন।
বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা ভেটেরিনারি সার্জন নাজমুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি।
সভায় বক্তব্য দেন জুলাই আন্দোলনে আহত তাহসিন, রাকিব ও জাকির হোসেন, ছাত্র সমন্বয়ক শুভ এবং বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল আমিন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) পলাশ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কানিজ ফারহানা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আমিরুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাকির হোসেন চৌধুরী, বদলগাছী পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম (প্রকৌশল) রঞ্জুন কুমারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুধীজন।
বক্তারা বলেন, জুলাইয়ের গণ-আন্দোলনে শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁরা আন্দোলনে নিহত সকল শহীদকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। আলোচনা শেষে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

ভক্তি আর উৎসবের আমেজে, নেচে গেয়ে দিনাজপুরের ফুলবাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এতে ভক্তপ্রাণ নারী-পুরুষের ঢল নামে। আজ বৃহস্পতিবার রথযাত্রা উদ্যাপন কমিটির উদ্যোগে দুপুর ২টায় কেন্দ্রীয় শিব মন্দির প্রাঙ্গণ থেকে খোল...
৯ মিনিট আগে
দিনাজপুরের ফুলবাড়ীতে প্রতিবন্ধী শিশু ও তাদের পরিবারের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টায় উপজেলার গঙ্গা প্রসাদ গ্রামে বেসিক অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে বিভিন্ন ফলদ গাছের চারা বিতরণ হয়...
২৫ মিনিট আগে
চট্টগ্রামে নবগঠিত ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলার সদর দপ্তর ভৌগোলিকভাবে যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে তিন ইউনিয়নে আজ বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। এর আগে গতকাল বুধবার ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন সমন্বয় পরিষদ এই হরতাল কর্মসূচি ঘোষণা দেন।
২৮ মিনিট আগে
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুলসংখ্যক নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ২টায় উপজেলা পরিষদ চত্বরে পরিবেশের হুমকি এই সব জাল ধ্বংস করা হয়।
৩১ মিনিট আগে