
মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলস্টেশনে ট্রেনের ভেতরে অভিযান চালিয়ে প্রায় তিন কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি ও কসমেটিকস জব্দ করেছেন টাস্কফোর্স সদস্যরা।
গতকাল শনিবার বিকেলে এ বিশেষ অভিযান চালানো হয়। আজ রোববার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-৪৬ (বিজিবি)।
সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান প্রতিরোধ ও অবৈধভাবে আমদানি করা পণ্য পাচার রোধে বিজিবির চলমান অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানে শ্রীমঙ্গল ও হবিগঞ্জ বিজিবি ব্যাটালিয়ন, র্যাব এবং জেলা প্রশাসনের সদস্যরা অংশ নেন।
অভিযানে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) উপ-অধিনায়ক মেজর মাহবুবুল হক। এ সময় জেলা প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকা দিয়ে ঢাকাগামী বাংলাদেশ রেলওয়ের আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস হয়ে ভারতীয় অবৈধ মালামাল পাচারের তথ্য পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি), হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি), র্যাব ও জেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত যৌথ টাস্কফোর্সের অভিযানকারী দল রেলস্টেশন এলাকায় তল্লাশি চালিয়ে এসব পণ্য উদ্ধার করে। প্রাথমিকভাবে জব্দ করা এসব মালামালের মূল্য আনুমানিক ৩ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।
শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ ও অবৈধ পণ্য প্রবেশ রোধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

কিশোরগঞ্জের করিমগঞ্জে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে সজল মিয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। স্থানীয় সালিসে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা ও প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়েছিল। পরে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ ব্যবস্থা নেয়।
৩ মিনিট আগে
প্রতারণার মাধ্যমে প্রায় দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে পদ্মা ব্যাংক পিএলসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল মতলব পাটোয়ারীসহ ১০ জনের নামে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) ...
৬ মিনিট আগে
বিসিএস শিক্ষকদের বাধায় সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে উপাধ্যক্ষ পদে আজ রোববারও যোগদান করতে পারেননি অধ্যাপক মো. আবুল কালাম আজাদ। আজ দিনভর অর্ধশত শিক্ষক অধ্যক্ষের কার্যালয়ে অবস্থান নেন। এ সময় ছাত্রদের পৃথক দুটি অংশ প্রশাসনিক ভবনের নিচে অবস্থান নিলে উত্তেজনা দেখা দেয়।
৮ মিনিট আগে
কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিডিএম পরিবহনের একটি বাস উল্টে অন্তত ২০ জন আহত হয়েছেন। রোববার বেলা সাড়ে ১২টার দিকে গৌরীপুর বাসস্ট্যান্ডের পেন্নাই ইউটার্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। আহতদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
১৫ মিনিট আগে