Ajker Patrika

বিদেশযাত্রীদের সঙ্গে প্রতারণা: হিলভিউ মেডিকেল সেন্টারকে লাখ টাকা জরিমানা

সিলেট প্রতিনিধি
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১: ৩৯
বিদেশযাত্রীদের সঙ্গে প্রতারণা: হিলভিউ মেডিকেল সেন্টারকে লাখ টাকা জরিমানা
হিলভিউ মেডিকেল সেন্টার। ছবি: আজকের পত্রিকা

বিদেশযাত্রীদের সঙ্গে প্রতারণা, সরকার নির্ধারিত ফির চেয়ে বেশি টাকা নেওয়া এবং রক্তের নমুনা ছাড়াই ভুয়া মেডিকেল ফিটনেস সার্টিফিকেট দেওয়ার অভিযোগে সিলেটের হিলভিউ মেডিকেল সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে নগরের আম্বরখানা এয়ারপোর্ট রোডে প্রতিষ্ঠানটিতে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট জেলা শাখা।

অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সিলেট জেলা শাখার সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ মিয়া। অভিযানকালে বিদেশযাত্রীদের সঙ্গে প্রতারণাসহ বিভিন্ন অভিযোগের প্রমাণ পাওয়া যায় বলে জানান তিনি।

মোহাম্মদ আরিফ মিয়া বলেন, ‘আমাদের কাছে অনলাইনে অভিযোগ আসে, হিলভিউ মেডিকেল সেন্টারে বিদেশযাত্রীদের মেডিকেল টেস্টের সরকার নির্ধারিত ফি ৮ হাজার ৫০০ টাকার পরিবর্তে ১২ হাজার ৫০০ টাকা রাখা হয়। এই অভিযোগ পেয়ে আমরা তদন্তে নামি। তদন্তে কিছু গুরুতর অনিয়ম পাওয়া যায়।’

মোহাম্মদ আরিফ মিয়া আরও বলেন, ‘দেখা যায়, তাদের কোনো রেজিস্ট্রার নেই। কোনো পরীক্ষা না করিয়ে, এমনকি কোনো নমুনা না নিয়েই এখানে বিদেশযাত্রীদের ভুয়া মেডিকেল ফিটনেস সার্টিফিকেট দেওয়া হচ্ছিল। তারা আর এমন কাজ করবে না স্বীকারোক্তি দেওয়ায় প্রতিষ্ঠানটি স্থায়ীভাবে বন্ধ না করে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত