
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলেয়া নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া প্রবাসী ইউনুস আলীর (৪৫) মরদেহ ২২ ঘণ্টা পর উদ্ধার হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ইদিলপুর ইউনিয়নের রগুনাথপুর মরাঘাটি নলেয়া নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে গতকাল বৃহস্পতিবার বেলা ১টার দিকে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের তরফজাহান ঝাউলার বাজার এলাকায় নলেয়া নদীতে নিখোঁজ হন তিনি। নিহত ইউনুস আলী একই ইউনিয়নের নয়াপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিক মিয়ার ছেলে। দীর্ঘ ১৫ বছর সৌদি আরবে ছিলেন তিনি।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে বাড়ী থেকে প্রায় দুই কিলোমিটার দূরে নলেয়া নদীতে মাছ শিকারে যান ইউনুস আলী। দীর্ঘসময় পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি করেও সন্ধান পাওয়া যায়নি তাঁর। পরে স্বজনেরা রাত সাড়ে ১০টার দিকে বিষয়টি পুলিশকে জানায়। এরপর আজ রংপুর থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল সকাল ৭টা থেকে নলেয়া নদীর বিভিন্ন স্থানে উদ্ধার কার্যক্রম চালায়। একপর্যায়ে সকাল সাড়ে ৯টার দিকে রগুনাথপুর মরাঘাটির প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণে নলেয়া নদী থেকে প্রবাসী ইউনুস আলীর মরদেহ উদ্ধার করা হয়।
সাদুল্লাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) আবদুর রহমান বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে খানাখন্দ আধা কিলোমিটার। তবে এই খানাখন্দই ভোগাচ্ছে। তিন মাস ধরে চলা অস্থায়ী সংস্কারের কারণে ওই অংশে যানজট লেগেই থাকছে। গতকাল শুক্রবার সকালে প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ যানজটে আটকা পড়ে শত শত যানবাহন ও হাজারো যাত্রী।
১ ঘণ্টা আগে
কুড়িগ্রাম শহরের যানজট নিরসনে প্রশস্ত হচ্ছে শাপলা চত্বর। গত বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন শাপলা চত্বরের পূর্ব প্রান্তের বর্ধিত অংশের প্রায় ১৫ ফুট স্থান নিয়ে চত্বরটি প্রশস্তকরণ কাজ শুরু করেছে সড়ক বিভাগ ও পৌর প্রশাসন।
২ ঘণ্টা আগে
নওগাঁর বদলগাছীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) একটি পাকা সড়ক নির্মাণ প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকল্পের নকশায় পুরো সড়ক অন্তর্ভুক্ত থাকলেও বাস্তবে শেষ প্রান্তের প্রায় ৫০ মিটার অংশ নির্মাণ করা হচ্ছে না।
২ ঘণ্টা আগে
দীর্ঘমেয়াদি বিষণ্নতা, সম্পর্কের টানাপোড়েন, পারিবারিক সংকট, একাকিত্ব, ভবিষ্যৎ ও কর্মসংস্থান নিয়ে অনিশ্চয়তায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বাড়ছে মানসিক সংকট। এতে মানসিক স্বাস্থ্যসেবা নেওয়ার প্রবণতাও ধারাবাহিকভাবে বাড়ছে।
২ ঘণ্টা আগে