
শাহজাদপুরে জমিতে সেচ দেওয়া নিয়ে কথা-কাটাকাটির জেরে একই গ্রামের দুপক্ষের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের শাহজাদপুর ও সিরাজগঞ্জের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আজ সোমবার (২ মার্চ) বেলা ১১টার দিকে শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চরাচিথুলিয়া গ্রামে এ সংঘর্ষ হয়। উভয় পক্ষ হাঁসুয়া, ফলা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে শাহজাদপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, আজ সকালে শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চরাচিথুলিয়া গ্রামের মাঠের মধ্যে রহমান সরকারের স্কিম থেকে দানেজ সরকারের জমিতে সেচের পানি চাইলে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে রহমান সরকার ও দানেজ সরকারের মধ্যে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে মাঠের মধ্যে দুই গ্রুপের নারী-পুরুষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। আহত ব্যক্তিদের উদ্ধার করে শাহজাদপুর স্বাস্থ্য কমপ্লেক্স এবং সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
কথা হলে স্কিম পরিচালক আব্দুর রহমান জানান, দানেজ সরকারের জমিতে ইতিমধ্যে দুবার সেচ দেওয়া হয়েছে। কিন্তু লাঙল দিয়ে চাষ না করায় প্রতিবারই পানি শুকিয়ে গেছে। আবারও ট্রাক্টর না এনে ফের পানি চাইলে নিষেধ করা হয়। এত ক্ষিপ্ত হয়ে হামলা চালান তিনি। পরে বাড়ির অন্যরা ঠেকাতে এলে তাদেরকেও পিটিয়ে আহত করা হয়েছে।
অপরদিকে দানেজ সরকার বলেন, তিনি তাঁর জমিতে সেচ চাচ্ছেন সকাল থেকে। সেচ না দিয়ে তাঁকে বকাঝকা করতে থাকেন আব্দুর রহমান। তিনি বকাবকি করতে নিষেধ করায় হামলে পড়েন। তখন স্বজনেরা এগিয়ে এলে তাঁদের ওপরও হামলা চালানো হয়।
শাহজাদপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, জমিতে সেচ দেয়া নিয়ে কথা-কাটাকাটির জেরে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে শাহজাদপুর থানা-পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ দিলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়েছে। গত শনিবার বিকেল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরের ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম...
১ ঘণ্টা আগে
অবৈধভাবে বাফার গোডাউনের টেন্ডার নিয়ে সার সিন্ডিকেটের চেষ্টা করায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক লীগের নেতারা। আজ সোমবার দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট বাফার গোডাউনের সামনে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
১ ঘণ্টা আগে
বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় কৌশিক দেবনাথ (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ফকিরহাট ফায়ার সার্ভিস মোড় এলাকায় বাগেরহাট-রূপসা আন্তজেলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
বরিশালে আদালতের কক্ষে ভাঙচুর ও বিচারককে হেনস্তা মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ বিএনপিপন্থী ১১ জন আইনজীবী জামিন পেয়েছেন। একই মামলার আরেক আসামি নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের এপিপি মিজানুর রহমানকে আদালত কারাগারে পাঠিয়েছেন।
১ ঘণ্টা আগে