
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঘোষিত ছুটি শেষ হচ্ছে। আগামীকাল রোববার থেকে খুলছে সব সরকারি-বেসরকারি অফিস। আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) ছুটির শেষ দিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে ফিরছেন নানা শ্রেণি-পেশার মানুষ। রেলপথ ও সড়কপথে ঢাকামুখী যাত্রীদের চাপ বাড়তে শুরু করেছে সকাল থেকেই।
রাজধানীর কমলাপুর রেলস্টেশনে খোঁজ নিয়ে জানা গেছে, ভোর থেকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে একের পর এক যাত্রীবোঝাই ট্রেন ঢাকায় পৌঁছেছে। অধিকাংশ ট্রেন নির্ধারিত সময়েই এসেছে। ঢাকায় ফেরার ট্রেনগুলোতে যাত্রী উপস্থিতি ছিল বেশি। তবে ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া ট্রেনগুলোতে তেমন চাপ লক্ষ করা যায়নি।
কমলাপুর রেলস্টেশনের স্টেশনমাস্টার মো. আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল থেকে সময়সূচি অনুযায়ী ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। ঢাকার বাইরে থেকে আসা বেশির ভাগ ট্রেনেই যাত্রীপূর্ণ ছিল।’ দুপুরের পর থেকে ঢাকায় ফেরার চাপ আরও বাড়বে এবং তা রোববার সকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে ধারণা তাঁর।
সড়কপথেও একই চিত্র দেখা গেছে। গাবতলী ও সায়েদাবাদ বাস টার্মিনালে দেশের বিভিন্ন জেলা থেকে যাত্রীবোঝাই বাস ঢুকছে। বিভিন্ন পরিবহনের কাউন্টার-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, ঢাকামুখী যাত্রীদের চাপ বেড়েছে।
শ্যামলী এন আর ট্রাভেলসের জেনারেল ম্যানেজার জীবন চক্রবর্তী আজকের পত্রিকাকে বলেন, আন্তনগর রুটে চলাচলকারী বাসগুলোর অধিকাংশ টিকিট আগেই বিক্রি হয়ে গেছে। ফলে আজ সারা দিন এবং রোববার সকাল পর্যন্ত যাত্রীদের চাপ অব্যাহত থাকতে পারে।

জীবন চক্রবর্তী আরও বলেন, ‘ছুটির শুরুতে যাত্রীরা গন্তব্যে যেতে গিয়ে যানজটে ভোগান্তিতে পড়েছিলেন। ফেরার পথে পরিস্থিতি কী হবে, তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।’
এদিকে দক্ষিণাঞ্চল থেকেও লঞ্চে করে ঢাকামুখী যাত্রী বাড়ছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আজ ও আগামীকাল নৌপথেও যাত্রীচাপ থাকবে।
এদিকে আজ ছুটি থাকায় রাজধানীতে যানবাহন ও মানুষের চলাচল তুলনামূলকভাবে কম। তবে রোববার থেকে অফিস-আদালত খুললে ব্যস্ত নগরী আবারও স্বাভাবিক কর্মচাঞ্চল্যে ফিরবে।
নির্বাচন উপলক্ষে আরোপিত যানবাহন চলাচলের বিধিনিষেধও আজ থেকে পুরোপুরি তুলে নেওয়া হয়েছে। গণপরিবহন স্বাভাবিকভাবে চলাচল করছে। মোটরসাইকেল চলাচলেও আর কোনো নিষেধাজ্ঞা নেই।

বাগেরহাটের কচুয়ায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে নির্বাচন-পরবর্তী সহিংসতায় আহত ওসমান সরদার (২৯) নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
১৬ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৩ আসনে জামানত হারিয়েছেন ইসলামী আন্দোলন (হাতপাখা) প্রতীকের সারোয়ার হোসেন ও গণঅধিকার পরিষদ (ট্রাক) প্রতীকের সুমন কবির। ওই দুই প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন এ আসনের ধানের শীর্ষ ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীদের সঙ্গে।
২৭ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের ১০ প্রার্থীর মধ্যে আটজনই জামানত হারিয়েছেন। বেসরকারি ফলাফল বিশ্লেষণে দেখা যায়, মূল লড়াই সীমাবদ্ধ ছিল দুই প্রার্থীর মধ্যে। অন্যরা নির্ধারিত ন্যূনতম ভোটের সীমা অতিক্রম করতে পারেননি।
৩২ মিনিট আগে
গাজীপুরের টঙ্গীতে মোজাম্মেল লস্কর (৪৯) নামের স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে টঙ্গী পশ্চিম থানার সাতাইশ এলাকার ৫১ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে