
ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে সুরভী পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে তিন কিশোর আরোহী নিহত হয়েছে। আজ সোমবার সন্ধ্যার দিকে উপজেলার আটিপাড়া রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কিশোরেরা হলো মোস্তাকিন (১৪), তাওহিদ ইসলাম (১৩) ও সৌরভ ঢালী (১৪)। মোস্তাকিনের বাড়ি ধামসর গ্রামে এবং তাওহিদ ও সৌরভের বাড়ি আটিপাড়া গ্রামে। তারা তিনজনই আটিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।
স্থানীয় ব্যবসায়ী সেলিম সরদার জানান, সন্ধ্যায় তিন কিশোর একটি মোটরসাইকেলে করে আটিপাড়া রাস্তার মাথা এলাকায় যাচ্ছিল। এ সময় ঢাকাগামী সুরভী পরিবহনের ঢাকা মেট্রো-বা-১৪-৭২৮৯ নম্বরের বাসটির সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেলের তিনজন আরোহীর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন মহাসড়কে জড়ো হলে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরে উজিরপুর মডেল থানা-পুলিশ ও হাইওয়ে পুলিশ এবং উজিরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। পরে দুর্ঘটনাকবলিত সুরভী পরিবহনের বাসটি ও তিনজনের মরদেহ গৌরনদী হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, সুরভী পরিবহনের বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। দুর্ঘটনার পর বাস ও তিনজনের মরদেহ গৌরনদী হাইওয়ে পুলিশের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। দুর্ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া নেওয়া হচ্ছে।

রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর থেকে রংপুর মেডিকেল মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে গত তিন বছরে প্রায় ১০০ বার গর্ত ভরাট ও সংস্কার করা হলেও মিলছে না স্থায়ী সমাধান। সর্বশেষ গর্তে ইট বিছিয়ে জোড়াতালি দেওয়া হলেও কোথাও ইট দেবে, কোথাও উঠে গিয়ে সড়ক আরও উঁচু-নিচু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
১ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনকালে আটক উপজেলা যুবদলের এক নেতাসহ তিন জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে অভিযান চালিয়ে মাদক সেবনরত...
১ ঘণ্টা আগে
কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন ১২ দিন পর আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিইউএফএলের কর্মকর্তা এ কে এম সেলিম রেজা চৌধুরী।
১ ঘণ্টা আগে
কুমিল্লার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উঠে এসেছে, আইফোন নেওয়ার জন্যই তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। তবে পরিবার বলছে ভিন্ন কথা। এই হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ বা যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন অপ্রতিমের বাবা
২ ঘণ্টা আগে