
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি আমবাগান থেকে একটি শুটারগান, একটি গুলি, দুটি হাঁসুয়া, ১ কেজি ৮৫০ গ্রাম গান পাউডারসহ বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। শুক্রবার (২১ আগস্ট) বেলা ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-৫-এর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প।
র্যাব জানায়, বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের ৪ নম্বর বেড়িবাঁধসংলগ্ন ফাঁসিতলা মাঠ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল ওই এলাকার একটি আমবাগানে অভিযান চালায়।
অভিযানের সময় আমবাগানের ভেতর পরিত্যক্ত অবস্থায় একটি শুটারগান, একটি গুলি, দুটি হাঁসুয়া, ১ কেজি ৮৫০ গ্রাম গান পাউডার এবং বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জামের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থল থেকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার হোসেন মাহমুদ বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে র্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিদ্যুতের খুঁটিতে উঠে ট্রান্সফরমার চুরির চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। এর আগে স্থানীয় লোকজন তাঁকে ধরে একটি গাছের সঙ্গে বেঁধে মারধর করেন। এ সময় তাঁর দুই সহযোগী পালিয়ে যান।
১৬ মিনিট আগে
মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী ইউনিয়নের কাকজিনগর গ্রামে প্রায় ১০০ বছরের পুরোনো চলাচলের পথে গেট নির্মাণ করে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে ১৮টি পরিবার কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে। প্রশাসনের পরিদর্শনের পরও রাস্তা বন্ধ থাকায় ভুক্তভোগীরা দ্রুত সমাধান দাবি করেছেন।
২৩ মিনিট আগে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চোরাই পথে ভারত থেকে আনা ৫৫টি মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ ও বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) যৌথ দল। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের আসাদমোড় এলাকায় অভিযান চালিয়ে এসব মোবাইল ফোন জব্দ করা হয়।
৩৩ মিনিট আগে
বনানী মহাখালী মধ্যপাড়া এলাকায় তাদের নিজেদের বাড়ি। তাঁর বাবার নাম মো. শাহজাহান গাজী। বর্তমানে রাতুল স্ত্রীকে নিয়ে বাড্ডা বেড়াইদ এলাকায় থাকতেন। তিনি যমুনা ফিউচার পার্ক মার্কেটে একটি কাপড়ের দোকানে কাজ করতেন...
৩৬ মিনিট আগে