Ajker Patrika

মাগুরায় সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি 
মাগুরায় সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
মাগুরার মহম্মদপুর থানা। ছবি: সংগৃহীত

মাগুরার মহম্মদপুর উপজেলায় সাড়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের বিরুদ্ধে। অভিযুক্তের নাম মো. লস্কর বিশ্বাস। তিনি উপজেলার ধোয়াইল গ্রামের মৃত যদন বিশ্বাসের ছেলে।

এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে তীব্র উত্তেজনা সৃষ্টি হলে মহম্মদপুর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায় লস্কর বিশ্বাস। বর্তমানে তিনি পলাতক রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই সপ্তাহ আগে বাড়ির ভেতর শিশুটিকে একা পেয়ে লস্কর বিশ্বাস কৌশলে একটি নির্জন কক্ষে নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা চালান। পরে শিশুটির কান্নাকাটি শুনে পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পারেন এবং ঘটনাটি জানাজানি হয়।

ভুক্তভোগী শিশুর বাবা জানান, ঘটনার সময় তিনি দোকানে ছিলেন। বাড়ি ফিরে তাঁর স্ত্রীর মুখে এই পাশবিকতার কথা শুনে তিনি বাক্‌রুদ্ধ হয়ে পড়েন।

অভিযোগ উঠেছে, ঘটনাটি প্রকাশ পাওয়ার পর থেকেই স্থানীয় একটি প্রভাবশালী মহল বিষয়টি সামাজিকভাবে ধামাচাপা দেওয়ার জোর চেষ্টা চালায়।

স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, অভিযুক্ত লস্কর বিশ্বাসের বিরুদ্ধে এর আগেও এলাকায় এমন একাধিক ন্যক্কারজনক ঘটনা ঘটানোর অভিযোগ রয়েছে। কিন্তু পূর্বের ভুক্তভোগী পরিবারগুলো লোকলজ্জার ভয়ে মুখ খোলেনি।

এ বিষয়ে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শামীম আহমেদ বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমরা অবগত রয়েছি এবং ঘটনার সত্যতা যাচাইয়ে পুলিশ কাজ করছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত